বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ২:৩২ পিএম
চাঁদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫১তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সমগ্র জেলা জুড়ে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
১৬ ডিসেম্বর শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর সেখানে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এতে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের পক্ষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ,জেলা পরিষদ এর পক্ষে চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারী,জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এছাড়াও জেলার সরকারি দপ্তর, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, প্রেসক্লাব ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সকাল সাড়ে ৮ টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ,আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেন্স, কারারক্ষী, রোভার স্কাউটস, স্কাউটস, গালর্স গাইড ও কমিনিউটি পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠনির ছাত্র-ছাত্রী ও অন্যান্য শিশু কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
সবশেষ কুচকাওয়াজ ও ডিসপ্লেসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া প্রতিযোগীদের মাঝে পুরাস্কার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital