বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বিভিন্ন আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৪:১৩ পিএম
চাঁদপুরের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বিভিন্ন আয়োজন
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান শনিবার (১৭ ডিসেম্বর) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি তার বক্তব্যে বলেন, একটি বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি মানে অনেক ঐতিহ্য ধারন ও উদযাপন সত্যিই আনন্দদায়ক।
ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের মাসে সুবর্ণ জয়ন্তী আরো একটা বিজয়। একটি বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সত্যিই আনন্দদায়ক। এ বিদ্যালয় থেকে পড়াশুনা করে বেরিয়েছে অনেক কৃতিমান শিক্ষার্থী। যারা আজ প্রশাসনসহ দেশের বিভিন্ন বড় বড় ব্যবসা ও কোম্পানির দায়িত্বে আছেন। যা একটি ঐতিহ্য হিসেবে ধারন করছে বিদ্যালয়টি।
তিনি বলেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি’র  বদৌন্নতে কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের এমন একটা ভবন পেয়েছি। তার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সেই আলোকে এ বিদ্যালয়ের জন্য আরো একটা ভবনের আবেদন করতে পারি। তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থীরা যাতে নিরাপদে ও নির্ভিগ্নে বিদ্যালয়ের আসতে পারে তার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে, সহকারী শিক্ষক মোঃ আবু জাফর গাজীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান সবুজ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এস এম লিয়াকত, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম গাজী, বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা হাওলাদার, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারী পাটওয়ারী, কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হেলাল উদ্দিন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মান্নান, মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবদুল খালেক, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলফাজ উদ্দিন মিয়াজী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের দাতা সদস্য শাহাজাহান হাওলাদার সাজু, আবু নোমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর গাজী, ইউপি সদস্য নাজির হোসেন, শাহাদাত হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লাকি বেগম, মুক্তা আক্তার, উক্ত বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য আবুল বাশার রনি, সদস্য মোঃ কাউচার মিজি, মানিক সরদার, মহিলা সদস্য শাহানারা বেগম,  সমাজসেবক আবুল খায়ের পাটওয়ারী, ফয়সাল আহমেদ হীরা, এডভোকেট নাজমুল কবির, শাহাজালাল, মন্জুর আলমসহ এলাকার সুধীজন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, লুৎফন নাহার, রৌশন আরা, মাওলানা মোঃ মারুফ হোসাইন, হাসান মাহমুদ, সুভাষ চন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ৮ম শ্রেণীর শিক্ষার্থী আয়েশা আক্তার। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মোঃ মারুফ হোসাইন।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথি-শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন বিদ্যালয়ের ছাত্রীরা। সেই সাথে উক্ত বিদ্যালয়ে ২০২৩ সালের ষষ্ঠ শ্রেনীতে ভর্তিকৃত ছাত্রীদেরকেও ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital