বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর অফিসার্স ক্লাব পরিদর্শনে শিল্পপতি এম ইসফাক আহসান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ২:২৫ পিএম
মতলব উত্তর অফিসার্স ক্লাব পরিদর্শনে শিল্পপতি এম ইসফাক আহসান

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অফিসার্স ক্লাব পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির দপ্তর উপকমিটির সদস্য, আহসান গ্রুপের পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী এম ইসফাক আহসান।

রোববার তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহান স্বাধীনতার বিজয় দিবসের সম্মাননা স্মারক গ্রহণ করেন। পরে অফিসার্স ক্লাব পরিদর্শন করেন এম ইসফাক আহসান।

অফিসার্স ক্লাবে গিয়ে তিনি ঘুরে দেখেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এম ইসফাক আহসান। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব’সহ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অফিসার্স ক্লাব নির্মাণের সময় এম ইসফাক আহসান ৩ লাখ টাকা অনুদান দেওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউএনও আশরাফুল হাসান’সহ কর্মকর্তারা।

এম ইসফাক আহসান বলেন, উন্নত দেশ গড়তে সরকারি কর্মকর্তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ জনপ্রতিনিধিদের পাশাপাশি সরকারী কর্মকর্তারাও দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আরও দৃঢ়তার সাথে কাজ করতে হবে।

Model Hospital

তিনি আরও বলেন, কাজের পাশাপাশি বিনোদন খুবই প্রয়োজন। বিনোদন মনকে সতেজ রাখে, আর ভালো বিনোদন করতে লাগে ভালো পরিবেশ। মতলব উত্তরে দীর্ঘদিন পরে এমন সুন্দর একটি অফিসার্স ক্লাব হওয়ায় খুবই ভালো হয়েছে। যারা উদ্যোগ নিয়ে এটা করেছেন তারা খুবই ভালো একটি কাজ করছেন। আমরা যারা আছি সবাই আপনাদের পাশে থাকব, সরকারের ভিশন বাস্তবায়নে কাজ চালিয়ে যান।

অফিসার্স ক্লাব পরিদর্শনের পুর্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খানের হাত থেকে ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানের বিশেষ অতিথির সম্মাননা স্মারক গ্রহণ করেন এম ইসফাক আহসান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।