বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মধুরোডে শিক্ষার্থীদের মাঝে মানব কল্যাণ সংস্থার শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৩:২২ পিএম
মধুরোডে শিক্ষার্থীদের মাঝে মানব কল্যাণ সংস্থার শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার মধুরোডে “আধুনিক সমাজ গঠন ও আর্তমানবতার সেবার লক্ষ্যে” স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার মধুরোডে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও রামপুর ইউনিয়নের মধুরোড ভাষাবীর এম এ ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পপুলার সানরাইজ কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থীদের মাঝে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সাবেক রেলওয়ে কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ মাসুদ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষা বীর এম এ ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, শাহমাহমুদপুরের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম পাঠান।
সংগঠনের সদস্য মোঃ সাজদিদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মধুরোড মানব কল্যাণ সংস্থার পরিচালক মোঃ আবদু্লাহ আল বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, সংগঠনের সদস্য মোঃ আব্দুল আজিজ আরজু, মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, মোঃ আমানুল্লাহ মিজি, মোঃ ছামিউল হাজী, অন্তর পিয়ূস রায়, মোঃ শাহ কামাল, মোঃ ফারুখ হাজী, মো রাসেদ পাটওয়ারীসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital