বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অসহায় মানুষ পেলো প্রভাতের উষ্ণতার পরশ কম্বল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৩:২৩ পিএম
চাঁদপুরে অসহায় মানুষ পেলো প্রভাতের উষ্ণতার পরশ কম্বল
মাসুদ হোসেন : “আর্তের তরে সেবা দান, প্রভাত হোক জাগ্রত চেতনার আহবান” এই স্লোগানকে সামনে রেখে এতিম, অসহায়, দুস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ ডিজিটাল হল রুমে প্রায় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। প্রভাত চাঁদপুর শাখার সহ সভাপতি জুয়েল হাজীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।
তিনি বলেন, শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুনা নয়, তাদের পাশে দাড়ানো নৈতিক দায়িত্ব। আমার জানা মতে, হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। প্রভাত সমাজকল্যাণ সংস্থা নামক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি করোনা মহামারী থেকে শুরু করে এখন পর্যন্ত রক্তদানের পাশাপাশি অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। এটি আসলেই প্রশংসনীয় কাজ। আমি তাদের সকলকে সাধুবাদ জানাই। তাদের মত এমন স্বেচ্ছাসেবীরা সকল এলাকায় থাকলে আর সুবিধাবঞ্চিত মানুষগুলো কষ্ট পেতো না।
প্রভাত চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার। প্রভাত চাঁদপুর শাখার কার্যকরী সদস্য মোঃ রাছেল হোসেন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাত চাঁদপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেল।
আরো বক্তব্য রাখেন শাখার কোষাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম হানিফ। এসময় প্রভাত ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, প্রভাত চাঁদপুর শাখার সাংগঠনিক সম্পাদক আফজাল পাটওয়ারী, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার মিথিলা, কার্যকরী সদস্য আফরোজা আপনান মারিয়া, আল মাহমুদ, জনি হোসেন, আল আমিন, মোঃ জহিরুল ইসলাম, সজিব গাজী, সিয়াম পাটোয়ারী, তারেক আজিজ, মোঃ মেহেদী হাসান সাফী, মোঃ নাঈম খানসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ।
প্রতিবছরের ন্যায় এ বছরও শীতার্তদের মধ্যে উষ্ণতার পরশ ছড়ানোর লক্ষ্যে মৈশাদীর একদল স্বেচ্ছাসেবী আবির হোসেন আপি, আলি আজম খান, মোঃ সবুজ, মেহেদী হাসান শরীফ, আহমেদ শান্ত ও রিয়াদ খানের সার্বিক তত্ত্বাবধানে শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital