বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বড় মরাদোন উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে ওয়াজ মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ২:৪৫ পিএম
বড় মরাদোন উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে ওয়াজ মাহফিল

মতলব উত্তর ব্যরো: মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বড় মরাদোন উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছ।

২৬ ডিসেম্বর সোমবার বাদ আসর থেকে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত বড় মরাদোন উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মো. সিরাজ শিকদারের পৃষ্ঠপোষকতায় ওয়াজ মাহফিলে বয়ান করেন- আল্লামা শায়খ মুফতি মোকতার রেজা মাছুমী আল-ওছমান আওলাদ সুলতানপুরী, মাওলানা দেলোয়ার হোসাইন মানযূরী আল-উয়েসী, মুফতি আবু হানিফ ওয়েসী।

আলহাজ্ব মো. হানিফ মাঝির সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন- হাজী মো. বিল্লাল সিকদার।

বিশেষ অতিথি ছিলেন- সার্জন (অব.) মো. আমান উল্লাহ সরকার, ছেংগারচর পৌরসভার সহায়ক ঢালী কামরুজ্জামান হারুন, মো. হানিফ প্রধান।
সম্মানিত অতিথি ছিলেন- মো. মানিক প্রধান, মো. কামাল মিজি, হাজী মো. নূর মোহাম্মদ শিকদার, সাবেক কমিশনারমো. বিল্লাহ মিয়াজী, রফিক প্রধান, মো. সালামত শিকদার, মো. সোহেল সরকার, নিজাম শিকদার, নূর মোহাম্মদ মাঝি, মো. লোকমান মিজি, মো. কাউছার শিকদার, মো. সাইফুল শিকদার, মো. টিটু মিয়াজী, মো. মুকুল প্রধান, মো. বোরহান সরকার ও মো. মনজুর প্রধান।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।