বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:৪১ পিএম
ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া

মনিরুল ইসলাম মনির : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এর শারীরিক সুস্থতা কামনায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন যোগ দিয়ে ফেরার পথে পায়ের গোড়ালিতে জখমী হয়ে মারাত্মক আহত হন। এরপর তিনি চিকিৎসাধীন আছেন এবং সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

তার সুস্থতার জন্য ছেংগারচর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। মিলাদ পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম খলিল আনন্দপুরী ও দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম জিহাদী চাঁদপুরী ।

Model Hospital

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জি, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরিফউল্ল্যা সরকার, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, দপ্তর সম্পাদক মিজান মুফতী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্য আলী নুর বেপারি, মাহফুজ সিকদার, ছেংগারচর বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু ইউসুফ লস্কর, পৌর যুবলীগের সদস্য নাজমুল খান, পৌর যুবলীগ নেতা ওমর খাঁন, হারিছ খাঁন, মিল্টন, মুছা বেপারী, সাগর প্রধান, আরিফ সিকদার, সবুজ বেপারী, হারুন, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সৈকত বেপারী’সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।