বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল বিতরণ ও স্বল্প মূলে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ২:১১ পিএম
রামপুর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল বিতরণ ও স্বল্প মূলে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন
মাসুদ হোসেন : দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দুইবছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ১২০ জন দুঃস্থ মহিলার মাঝে শেষ বারের মত ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি র্কাডের ৩০ কেজি হারে দুই বছর মেয়াদের শেষ মাসের চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
অন্যদিকে বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় রামপুর ইউনিয়নেও ১ হাজার ৬৬ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর উদ্বোধন এর মধ্য দিয়ে কার্ডধারীদের মাঝে ৪২০ টাকার বিনিময়ে ২ কেজি মশারী ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ১ কেজি চিনি বিক্রি করা হয়েছে।
উভয় কার্যক্রম উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী বলেন, অসহায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এ কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে ত্রিশ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে। বিগত দুই বছরে চাল নিতে আসা দুস্থ মহিলারা যদি পরিষদের কারো কথায় মনঃক্ষুণ্ন হয়ে থাকেন তাহলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের মানুষের কথা চিন্তা করেন। মানুষের কষ্টের কথা ভাবেন। তাই সারা দেশের ন্যায় রামপুরেও ১ হাজার ৬৬ জন মানুষের কাছে স্বল্প দামে এই পণ্য বিক্রি করে যাচ্ছে। দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায়, তারা যেন সূলভ মূল্যে এই নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন তার জন্য বর্তমান সরকারের এই উদ্যোগ।
এসময় উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির, ইউনিয়ন পরিষদের সচিব মুহাম্মদ রাকিবুল হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, বিভিন্ন ওয়ার্ড ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital