বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তরপুরচন্ডী ইউনিয়নে শীতার্তদের মাঝে শিক্ষা মন্ত্রীর কম্বল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ২:২৯ পিএম
তরপুরচন্ডী ইউনিয়নে শীতার্তদের মাঝে শিক্ষা মন্ত্রীর কম্বল বিতরণ
এইচ.এম নিজাম : চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে তরপুরচন্ডী তেতুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি।
কম্বল বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি মানুষের কথা ভাবেন। এই শীতে একটি মানুষও যেন শীতার্ত হিসেবে কষ্ট না পায়, সেদিকে তার নজর রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল, এদেশের মানুষের সুখে দুখে সব সময় আওয়ামীলীগ পাশে ছিল, আছে এবং থাকবে।
ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র এড. হেলাল হোসেন, তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।
এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এর পূর্বে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর ছেলের আকিকা অনুষ্ঠানে যোগদান করেন।
তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি প্রবেশ করলে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital