বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাবুরহাট সোনালী সুূদিন পাঠাগার পরিদর্শনে সহকারী গ্রন্থাগার আনিছুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ১:৩২ পিএম
বাবুরহাট সোনালী সুূদিন পাঠাগার পরিদর্শনে সহকারী গ্রন্থাগার আনিছুর রহমান

স্টাফ রিপোর্টার : অরাজনীতিক সামাজিক সংগঠন সোনালী সুদিনের পাঠাগার পরিদর্শন করেন চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী গ্রন্থাগার মোঃ আনিছুর রহমান।

৩১শে ডিসেম্বর দুপুর ২টায় তিনি বাবুরহাটে সংগঠনের গ্রন্থাগার পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এমএ হানিফ, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম রাজু, কোষাধ্যক্ষ হাছিনা বেগম, সদস্য হালিমা আক্তার, শারমিন আক্তার, এমএ সোহান প্রমুখ।
উল্লেখ, সোনালী সুদিন সংগঠন ২০০৮ সালে গঠন করে পাঠাগারের পক্ষ থেকে বিভিন্ন দিবসে শিক্ষার্থীদের মাঝে কুইজ, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা নিয়ে বই, জ্যামিতি বক্স, শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছেন। অসহায় শিক্ষার্থীদের বই ও শিক্ষা সামগ্রী ফ্রি বিতরণ করেন প্রতিবছর সোনালী সুদিন পাঠাগার থেকে। গ্রন্থাগার সহকারী ১৭টি প্রশ্ন ও নীতিমালার আলোকে পাঠাগার প্রধানকে জানতে চান।
সভাপতি এমএ হানিফ সবগুলো প্রশ্নের উত্তর ও প্রমানপত্র পরিদর্শন কর্মকর্তাকে বাবুরহাট সোনালী সুূদিন পাঠাগার পরিদর্শন করলেন সহকারী গ্রন্থাগার মোঃ আনিছুর রহমান দেখাতে সক্ষম হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital