বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিষ্ণপুর ধনপদ্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ১:৪৮ পিএম
বিষ্ণপুর ধনপদ্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী শিল্পী বেগম (৩০)। এ সময় প্রতিপক্ষের হামলায় শিল্পী বেগমের বোন শিউলি আক্তার গুরুতর আহত হয়।

মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের ধনপদ্দি গ্রামের সৈয়দ আলী মিজি বাড়িতে (পোড়াবাড়ি) এ হামলার ঘটনা ঘটে।

শিল্পী বেগম জানায়, ২০১৯ সালে আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই আমি ও সন্তান সামির পিতার বাড়িতেই থাকি। বিদেশ যাওয়ার আগে পার্শ্ববর্তী সাইফুল নামের এক ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। এখন আর তার সাথে আমার কোন সম্পর্ক। তার সাথে আমার সম্পর্ক আছে বলে গতকাল সাইফুলের পিতা আমির হোসেন, বউ রুপা মা ও ওহিদা বেগম, ছেলে ত্বোহাসহ কয়েকজন আমাকে মারধর করতে বাড়িতে আসে। পরে আমাকেও আমার ছেলেকে না পেয়ে আমাদের ঘর ভাঙচুর করে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। তাদের চিৎকার চেঁচামেচি শুনে আমরা অন্য বাড়িতে পালিয়ে যাই। এই সময় বাড়িতে থাকা ছোট বোন শিউলিকে তারা মারধর করে চলে যায়। সাইফুল ছয় বছর ধরে প্রবাসে থাকে, তাহলে তার সাথে আমার সম্পর্ক। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। বিষয়টা স্থানীয় মেম্বার জয়নাল ঢালীকে জানানো হয়েছে।

প্রতিপক্ষ প্রবাসী সাইফুলের পিতা আমির হোসেন মিঝি বলেন, ঘটনার সময় আমি চাঁদপুর শহরে ছিলাম। বাড়ি থেকে জানানো হয় নাতিকে বাড়ির সামনে আটকিয়ে মারধর করেছে। তারা যা কিছু বলেছে তা সম্পূর্ণ মিথ্যা। আর আমি ওই বাড়িতে প্রবেশই করিনি। আমার নাতিকে মারধর করে উল্টা আমাদেরকে ফাঁসানো হচ্ছে।

Model Hospital

স্থানীয় মেম্বার জয়নাল ঢালী জানান, আমি ঘটনাটি শুনে উভয়পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছি। স্থানীয়ভাবে ঘটনাটি মিমাংশা করা হবে। তবে এক বাড়ি থেকে অন্যবাড়িতে যাওয়া ঠিক হয় নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital