বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩, ১২:৪৬ পিএম
বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ
এইচ.এম নিজাম : বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
(৫ জানুয়ারী) বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শীতার্ত মানুষের পাশে রয়েছেন। সমাজের সকল শ্রেণী পেশার বিত্তবান মানুষ ও রাজনৈতিক নেতাদেরকে এগিয়ে আসতে হবে। যাতে করে একটি মানুষও যেন শীতে কষ্ট না পায় সেদিকে সবার নজর রাখতে হবে। এ সংগঠনটি বিভিন্নভাবে সামাজিক সেবামূলক কাজ করছে। সমাজের সেবা করা একটি মহৎ কাজ। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে সমাজের উন্নয়ন কাজ করতে হবে। চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে আপনাদের এই মহৎ কাজে সকল ধরনের সহযোগিতা থাকবে।
সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুল খালেক মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা।
বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠনের আহবায়ক সাইফুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহবায়ক সালেহ আহম্মেদ সজিব মৃধা, মোশাররফ হোসেন বিপ্লব মিয়াজী, নুরে আলম মৃধা, আব্দুল আজিজ ঢালী, সদস্য সচিব এড. বদরুল আলম চৌধুরী।
সংগঠনের উদ্যোগে দুই শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।