শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পথ শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩, ৪:৫৮ পিএম
চাঁদপুরে পথ শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ
স্টাফ রিপোর্টার : ক্রিয়েটিভ রেসকিউ সাপোর্ট ওপেন স্কাউট গ্রুপ ও এ্যাপলিকা বিজনেস পয়েন্ট এর উদ্যোগ পথ শিশুদের শীত আহরণের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল ৮ ইং জানুয়ারি (রবিবার) চাঁদপুর শহরে বিভিন্ন স্থানে শতাধিক পথশিশুদের মাঝে এই শীত সামগ্রী বিতরণ করা হয়।
এই মধ্য রয়েছেন নৌকায় বসবাস করা বেদে শিশু, কালীবাড়ি রেলওয়ে বস্তিতে থাকা শতাধিক শিশু, এবং শহরে বিভিন্ন স্থানে পথশিশুদের মাঝে এই শীত নিবারণের জন্য পোশাক বিতরণ করা হয়েছে।
এ্যাপলিকা বিজনেস পয়েন্ট প্রোপাইটর: ফারহানা ফারুক ব্যবস্থাপনা ও ক্রিয়েটিভ রেসকিউ সাপোর্ট ওপেন স্কাউট গ্রুপ সহযোগিতায় এই শীতার্ত শিশুদের মাঝে শীত নিবারণের পোশাক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ রেসকিউ সাপোর্ট ওপেন স্কাউট গ্রুপ ইউনিট লিডার মোঃ আরিফ হোসাইন অপু, এস আর এম হিমেল তপাদার নাইম, রিয়াজ আহমেদ, তাজনূর জাহান নূহা , মো: মুছা তপদার প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital