শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মহিলা লীগ নেতৃবৃন্দের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ২:২৬ পিএম
মতলব উত্তরে মহিলা লীগ নেতৃবৃন্দের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মনিরুল ইসলাম মনির : চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে অনেক সুযোগ সুবিধা তৈরি করেছে। আমাদের দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীর সংখ্যা বেশি। এটি একটি বিরাট অর্জন। কোনো মুসলিম দেশে প্রাথমিক ও মাধ্যমিকে নারীরা এগিয়ে যাওয়া বাংলাদেশ ব্যতিক্রম।

ছাত্রের তুুলনায় ছাত্রী সংখ্যা বেশি। এর মূল কারণ হচ্ছে শিশু বৃত্তি, উপবৃত্তি, বিনামূল্যে বই এবং মেয়েদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া। বিশেষ করে প্রাইমারি স্কুলে মিড ডে মিল চালু করা। এসব কারণে বিদ্যালয়ের ভর্তির হার বেড়েছে। একই সঙ্গে মানুষের আয়ও বেড়েছে। সরকারের বিশেষ আয়োজনে এটি সম্ভব হয়েছে।

রবিবার সকালে নাউরীতে মতলব উত্তর উপজেলা মহিলা লীগ নেতৃবৃন্দের মাধ্যমে শীতার্ত ও অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও জেলা মহিলা লীগ নেত্রী তাসলিমা আক্তার আঁখির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ওসমান গণি পাটোয়ারী, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা শাহ আলম, দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল লস্কর, ফরাজীকান্দি ইউনিয়ন শোভন,সুলতানাবাদ ইউনিয়ন মহিলা লীগ নেত্রী লাভলী বেগম, মোহনপুর ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক লাভলী, সাদুল্যাপুর ইউনিয়ন মহিলা লীগ নেত্রী রিনা বেগম, ফরাজীকান্দি ইউনিয়ন মহিলা লীগ নেত্রী লাবিন আক্তার।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital