বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ষাটনল বর্মন পাড়ায় ৪০ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন ও মহোৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ২:১৩ পিএম
মতলব উত্তরে ষাটনল বর্মন পাড়ায় ৪০ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন ও মহোৎসব

মতলব উত্তর ব্যুরো : ‘বিশ্ব শান্তিকল্পে মানব মুক্তির কল্যাণে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দেশমাতৃকা এবং বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল বর্মন পাড়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমের ভক্তবৃন্দের উদ্যোগে ৪০ প্রহরীব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

১৬ জানুয়ারি সোমবার অরুণোদয় হতে শুরু হয়ে ২০ জানুয়ারি শুক্রবার অরুণোদয় ৫দিন ব্যাপী ৩০ প্রহর অখন্ড পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।

১০ জানুয়ারী মঙ্গলবার থেকে ১৪ জানুয়ারী শনিবার পর্যন্ত শ্রীমদ্ভগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়। পাঠক : ভক্তপ্রবর : শ্রী জয়দেব গোস্বামী, শ্রী কালীপদ সরকার ও শ্রী যাদব চন্দ্র দাস।

১৫ জানুয়ারী রবিবার নামযজ্ঞের অধিবাস কীর্ত্তন ও মঙ্গলঘট স্থাপন করা হয়। অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন শ্রী শ্রী লোলনাথ সেবা সংঘের ভক্তবৃন্দ।

Model Hospital

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমের সভাপতি ফুল চাঁন বর্মন, সহ-সভাপতি উত্তম দাস, সাধারণ সম্পাদক অরুন চন্দ্র দাস, সদস্য বিকাশ চন্দ্র বর্মন, হরি বর্মন, মাদপ বর্মন, সঞ্জীত বর্মন ও গৌরাঙ্গ বর্মন’সহ ভক্তবৃন্দ এ অনুষ্ঠান সফল করার জন্য চেষ্টা করছেন।

উক্ত উৎসব শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে উদযাপন করতে পেরে অত্র এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন- উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital