শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাছের পোনা পরিবহণ করার সময় সতর্কতা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১২:৫৩ পিএম
মাছের পোনা পরিবহণ করার সময় সতর্কতা

মাছের পোনা পরিবহণ করার সময় যেসব সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো মৎস্য চাষিদের ভালোভাবে জেনে রাখতে হবে। বর্তমানে আমাদের দেশের ব্যাপকহারে মাছ চাষ করা হচ্ছে। পুকুরে মাছ চাষের জন্য মাছের পোনা পরিবহণ করার দরকার হয়। আসুন আজকে জেনে নিব মাছের পোনা পরিবহণ করার সময় সতর্কতা সম্পর্কে-
মাছের পোনা পরিবহণ করার সময় সতর্কতাঃ

১। পুকুরে চাষের জন্য মাছের পোনা পরিবহণের ক্ষেত্রে কোনভাবেই দুর্বল পোনা পরিবহণ করা যাবে না। পরিবহণের জন্য শুধুমাত্র সুস্থ ও সবল মাছের পোনা বাছাই করতে হবে।

২। মাছের পোনা পরিবহণ করার সময় একটি পাতিল, ট্যাংক বা ব্যাগে একই আকারের পোনা পরিবহণ করা উচিত।

৩। পুকুরে চাষের জন্য মাছের পোনা পরিবহণের সময় সরাসরি নলকুপের পানি ব্যাগে, ড্রামে বা ট্যাংকে দেয়া উচিত নয়। এতে মাছের পোনা মারা যেতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

Model Hospital

৪। যদি প্রয়োজন হয় তাহলে একই তাপমাত্রার ভাল পানি দিয়ে ব্যাগের বা পরিবহণ পাত্রের পানি বদলানো যেতে পারে।

৫। পোনা পরিবহণ করার আগে পোনাকে পেট খালি করে কণ্ডিশনিং করে নিতে হবে। তা না হলে পোনার পরিবহণজনিত নানা সমস্যা দেখা দিতে পারে।

৬। পুকুরে চাষের জন্য শিং ও মাগুর মাছের পোনা ড্রাম বা পাতিলে পরিবহণকালে পেটের দিক থেকে ঘষা খেয়ে ক্ষত সৃষ্টি হয়। তাই এগুলোকে ব্যাগে পরিবহন করাই ভাল। ব্যাগে পরিবহন করে পোনাকে অবশ্যই শোধন করে তারপর পুকুরে ছাড়তে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital