শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিএডিসি’র আমুয়াকান্দা সেচ প্রকল্প

মতলব উত্তরে সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি 

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১২:৫৭ এম
মতলব উত্তরে সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি 
মতলব উত্তরে (বিএডিসি‘র) বসানো সেচ প্রকল্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২৯ জুন) রাতে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আমুয়াকান্দা সেচ প্রকল্পের ৩টি ট্রান্সফরমার চুরি ঘটনা ঘটেছে।
বিএডিসি’র আমুয়াকান্দা সেচ প্রকল্পের ম্যানেজার মুজিবুর রহমান জানান, প্রকল্প এলাকায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে পানি উত্তোলনের জন্য বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপন করে বিএডিসি।
সরাসরি নদী থেকে ইলেকট্রিক মটরের সাহায্যে পানি উত্তোলন করে চাষাবাদের জন্য মতলব উত্তরের সুলতানাবাদ ও ইসলামাবাদ ইউনিয়নে সেচ প্রকল্প চালু করে বিএডিসি। অনাবাদি জমি চাষাবাদের আওতায় এনে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি চালু করা হয়।
তিনি আরো জানান, চুরি সংঘটিত হওয়ার পরদিন রোববার ৩০ (জুন) সংশ্লিষ্ট থানায় ক্ষতিগ্রস্ত সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু ট্রান্সফরমার উদ্ধার তেমন তৎপরতাও দেখা যাচ্ছে না। চুরি রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
এ প্রসঙ্গে মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেনকে একাধীকবার কল করলে তিনি কল রিসিভ করেনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital