বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে এসএসসি’৯৯ ব্যাচের গেট টুগেদার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ২:৫৬ পিএম
মতলব উত্তরে এসএসসি’৯৯ ব্যাচের গেট টুগেদার

মনিরুল ইসলাম মনির : ‘বন্ধু ছিলাম, বন্ধু আছি, বন্ধু থাকব-এসো মিলি প্রাণের উৎসব’ এই স্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এসএসসি-৯৯ ব্যাচের গ্রান্ড ফ্যামিলি, গেট টুগেদার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এসএসসি-৯৯ ব্যাচের মিলন মেলা গ্রান্ড ফ্যামিলি, গেট টুগেদার ২০২৩। ফুল দিয়ে বন্ধুদের বরণ করে নেয় আয়োজকরা। দীর্ঘদিন পর বন্ধুদের পেয়ে উচ্ছ্বাসে চোখ মুখ যেন চকচক করছিল বন্ধুদের। জড়িয়ে ধরে আলিঙ্গন করে অনেকেই।

এসএসসি-৯৯ ব্যাচের মিলন মেলা গ্রান্ড ফ্যামিলি, গেট টুগেদার উপলক্ষে সকাল আটটা থেকে মতলব উত্তরের ৩৩টি বিদ্যালয় থেকে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সবাই এক এক করে মিলিত হতে থাকে। দীর্ঘ ২৪ বছর পর সহপাঠীদেরকে কাছে পেয়ে সবাই আবেগ আপ্লুত হয়ে পরে। সবাই পুরনো দিনের স্মৃতি মনে করে আড্ডায় মিলিত হন, সবাই যার যার মতো করে সবার সঙ্গে স্মৃতি চারণ করেন।

গ্রান্ড ফ্যামিলি ও গেট টুগেদার অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌর প্রশাসক মো. আল এমরান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন।

Model Hospital

এসএসসি ব্যাচ ৯৯ এর বন্ধু প্রভাষক মো. শাহাবুদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ডা. মিজানুর রহমান রানা, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বোরহান উদ্দিন মোল্লা, সিনিয়র শিক্ষক আব্দুল হক, দাতা সদস্য ডা. এনামুল হক, আবু জাফর সরকার ডালিম, এসএসসি ব্যাচ ৯৯ এর বন্ধু অ্যাডভোকেট সেলিম মিয়া, সোহেল সরকার, মাইদুর রহমান রুবেল, আয়োজক কমিটির সদস্য সচিব মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ডা. বশির আহমেদ খান।

অনুষ্ঠান শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসএসসি-৯৯ আহ্বানে সাড়া দিয়ে মতলব উত্তরে প্রতিটি বিদ্যালয়ের এসএসসি-৯৯ সাবেক শিক্ষার্থীরা মিলন মেলায় অংশ গ্রহণ করেন এই অনুষ্ঠানে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital