সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর ডিএন হাই স্কুলে কৃতী শিক্ষার্থী কর্তৃক মা-বাবার প্রতি শ্রদ্বাজ্ঞাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ১:৩৫ পিএম
চাঁদপুর ডিএন হাই স্কুলে কৃতী শিক্ষার্থী কর্তৃক মা-বাবার প্রতি শ্রদ্বাজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভিসি ও চাঁদপুর দ্বারকনাথ (ডিএন) হাই স্কুলের সাবেক কৃতী শিক্ষার্থী ড. সত্যপ্রসাদ মজুমদার বলেছেন, সৎ, স্মার্ট ও শিক্ষিত হতে পারলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হবে। শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট চিত্তের হতে হবে। আমাকে সম্মান দেখানোর কিছু নেই, আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এখানে এসে আমার মনে হল আমি এখনো ছাত্র।

তিনি ২২ জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী কর্তৃক মা-বাবার প্রতি শ্রদ্বাজ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বক্তব্য রাখেন প্রধান অতিথির শিক্ষক ও ডিএন হাইস্কুলের প্রাক্তণ শিক্ষক চন্দন তালুকদার।

স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন। ম্যনেজিং কমিটির সভাপতি ডাঃ এসএম সহিদ উল্লাহর সভাপ্রধানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, প্রাক্তন ছাত্র ডাঃ মুকিত সফিউল আলম, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আহমেদ।

Model Hospital

এছাড়াও বক্তব্য রাখেন অভিভাবক মোস্তফা কামাল, নাসির উদ্দিন আহমেদ, মানপত্র পাঠ করেন শিক্ষিকা কৃষ্ণা মিস্ত্রি।
শপথ বাক্যপাঠ করেন ৮ম শ্রেণির ছাত্র রাফাত হোসেন। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে ৮ম শ্রেণির শিক্ষার্থী অর্ণব পাল। বুয়েট ভিসি ও চাঁদপুর দ্বারকনাথ (ডিএন) হাই স্কুলের সাবেক কৃর্তী শিক্ষার্থী ড. সত্যপ্রসাদ মজুমদারের সহধর্মিণী রীতা মজুমদারসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ শিক্ষকম-লী, অভিভাবকগণ ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

বুয়েট ভিসি আরো বলেন, মা-বাবা ও পরিবারের গুরুজনদের প্রতি কর্তব্য, ভালোবাসা ও চেতনা জাগানোর জন্য উদ্যোগ খুবই প্রশংসনীয়। সন্তানেরা আজ যে শিক্ষা পেল, তা আগামী প্রজন্মের জন্যে অনুকরণীয় হয়ে থাকবে।

চাঁদপুর ডিএন হাই স্কুলের আয়োজনে কৃতী শিক্ষার্থী কর্তৃক মা-বাবার প্রতি শ্রদ্বাজ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়( বুয়েট) ভিসি ও চাঁদপুর দ্বারকনাথ (ডিএন) হাই স্কুলের সাবেক কৃতী শিক্ষার্থী ড. সত্যপ্রসাদ মজুমদার। পাশে তাঁকে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

তিনি বলেন, বর্তমান ইন্টারনেটের যুগে বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে। সারাক্ষণ তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। বাবা-মার কথা শুনতে চায় না, অনেকে খবর রাখে না। মা-বাবার প্রতি সন্তানের ভক্তি-শ্রদ্ধার এই শিক্ষা স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ে চালু করা দরকার। আমি শিক্ষামন্ত্রীকে বলবো এই ধরনের প্রোগ্রাম যাতে কলেজ বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়।

বুয়েট ভিসি আরো বলেন, আমার শিক্ষা জীবনের শুরু দ্বারকা নাথ স্কুল থেকে। ১৯৬৪ সালে আমার বাবা মনোরঞ্জন মজুমদার শিক্ষক হিসেবে অত্র বিদ্যালয়ে যোগদান করেন। ১৯৬৫ সালে বাবা আমাকে স্কুলের তৃতীয় শ্রেণিতে ভর্তি করিয়ে দেন। তখন আমাদের বাসা ছিল হাসান আলী স্কুলের পাশে ঘোষ পাড়ায়। তৃতীয় শ্রেণিতে ভর্তির মধ্যদিয়ে আমার স্কুল জীবন ও শিক্ষা জীবন শুরু হয়। চাঁদপুরে আসার পূর্বে আমরা ফেনী জেলা দাগন ভূঁইয়াতে গ্রামে ছিলাম। এর পূর্বে আমরা গ্রামে থাকায় স্কুল অনেক দূরে হওয়ায় প্রথম দ্বিতীয় শ্রেণি পড়া হয়নি। এ স্কুলে আমার সবচেয়ে স্মৃতিময় দিন কেটেছে।

চাঁদপুর দ্বারকনাথ (ডিএন) হাই স্কুলের ব্যতিক্রমী এ আয়োজনে এদিন প্রায় শতাধিক শিক্ষার্থী ‘মা-বাবার প্রতি সন্তানের শ্রদ্ধা ভক্তির এ কর্মসূচিতে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা তাদের মা-বাবার পা ছুয়ে সালাম করছেন, কেউ মায়ের মুখে তুলে দিচ্ছে মিষ্টি। কেউ ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন।

সন্তানের এই শ্রদ্ধা ভক্তিতে এ সময় অনেক মা সন্তানকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেন। সেখানে উপস্থিত সবার মাঝে এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে স্কুলে পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। বিদ্যালয়ের এই সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বুয়েট ভিসি ।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।