বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সারাদেশের ন্যায় মতলব উত্তরে উন্নয়নের জোয়ার বইছে; বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৩:৪৪ পিএম
সারাদেশের ন্যায় মতলব উত্তরে উন্নয়নের জোয়ার বইছে; বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলা পরিষদের জানুয়ারী মাসের মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারী) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, সর্বপ্রথম গভীর ভাবে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেতাম না। সেই সাথে আরও স্মরণ করছি শহীদ মুক্তিযোদ্ধাদের। যাদের আত্ম ত্যাগ আমাদের মুক্তিযুদ্ধকে আরও সহজলভ্য করেছে। সেই মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। দেশে এখন মেট্রোরেল চলছে, যা আমরা কখনো স্বপ্নও দেখিনি। এটা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় মতলব উত্তরে উন্নয়নের জোয়ার বইছে। এ উপজেলায় আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারছি। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাতে। আওয়ামী লীগ সরকার গণমানুষের সরকার। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে জনগন আবারও ক্ষমতায় আনবে। তিনি সকলকে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করার আহ্বান জানান।

Model Hospital

মাদক ইভটিজিং বাল্যবিবাহ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সকলের অংশগ্রহণে অনুরোধ করেন তিনি।

পরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। উভয় সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

উভয় সভায় আরো বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, ওসি মোঃ মহিউদ্দিন, ডাঃ জয়নাল আবেদীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, পল্লীবিদ্যুৎ মতলব উত্তর ডিজিএম সামছু উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরনবী, যুব উন্নয়ন কর্মকর্তা তারেক মাহমুদ চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শেখ মোঃ হানিফ, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital