বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর সুলতানাবাদ ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৩:১৩ পিএম
মতলব উত্তর সুলতানাবাদ ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ৬ জন গুরুতর আহত হন। মঙ্গলবার সকালে আমুয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় নৌকার সমর্থকদের সাথে ঘোড়া ও চশমা প্রতিকের সমর্থকদের মধ্যে দাওয়া পাল্টা ধাওয়া হয়। আহতদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন, আমুয়াকান্দা গ্রামের মৃত জুলমাদ মোল্লার ছেলে মোহন মোল্লা (৪৫), মোহন মোল্লার স্ত্রী রুমা বেগম (৪৭), মৃত. দিদার বক্স প্রধানের ছেলে নৌকার চীফ এজেন্ট নূরুল ইসলাম (৬০), একই গ্রামের মজলু বেপারি, সোলায়মান প্রধান, মৃত. আলীমুদ্দিন জমাদারের ছেলে শাহজাহান জমাদার (৫৫), সোলায়মান জমাদার (৫০)। তবে তাদের মধ্যে শাহজাহান জমাদার চশমা প্রতিকের কর্মী বলে জানিয়েছেন এলাকাবাসী। তাদেরকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। পরে নূরল ইসলাম, মোহন মোল্লা ও রুমা বেগমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জাবেদ ইকবাল তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন করেন।

ঘটনা সূত্রে যানা যায়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ২৮ নভেম্বর নির্বাচন শেষে ভোট গণনা শেষে বেসরকারি ভাবে স্বতন্ত্র প্রার্থী আবুবকর সিদ্দিক খোকন ঘোড়া প্রতিক জয়ী হয়। আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হাবিবা ইসলাম সিফাত, স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দীন সোহেল আনারস ও জসিম উদ্দিন জমাদার চশমা প্রতিক পরাজিত হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এ ঘটনার সূত্রপাত।

প্রত্যক্ষদর্শী, আমুয়াকানৃদা গ্রামের নূরুল ইসলামের স্ত্রী নূরজাহান বেগম জানান, ৩০ নভেম্বর সকাল ৮টার সময় আমার স্বামী বাজার করতে বাড়ির বাইর হলে বেরীবাধে উপস্থিত হলে ঘোড়া প্রতিকের কর্মী ও চশমা প্রতিকের কর্মীরা মিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ও এলোপাতাড়ি মারধর করে। আমার স্বামীর ডাক চিৎকার শুনে এগিয়ে কিছু লোকজন এগিয়ে আসলে তাদেরও মারধর করে।

Model Hospital

রুমা বেগম বলেন, আমরা আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হাবিবা ইসলাম সিফাতের নির্বাচন করায় ঘোড়া প্রতিকের আবুবকর সিদ্দিক খোকন, চশমা প্রতিকের জসিম উদ্দিন জমাদারের হুকুমে এ হামলা করা হয়েছে। জমি জমাদারের ছোট ভাই জুয়েল জমাদার হামলার নেতৃত্ব দিয়েছে।

এ বিষয়ে পরাজিত আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের হাবিবা ইসলাম সিফাত বলেন, আবুবকর সিদ্দিক খোকন ও জসিম উদ্দিন জমাদারের কর্মীরা আমার নৌকা প্রতিকের সর্মথকদের উপর হামলা করেছে। আমি এই সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট দাবী জানাই।

এ বিষয়ে সুলতানাাবাদ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন জানান, আমার বাড়ি থেকে হাবিবা ইসলাম সিফাতের বাড়ি ৩ কিলোমিটার দূরে। সংঘর্ষের ভয়ে ওই গ্রামে আমি প্রচার প্রচারনা করতেও যাইনি। আমি ফোনে খবর পেয়েছি চশমা প্রতিকের জসিম জমাদার ও নৌকা প্রতিকের হাবিবা ইসলাম সিফাতের কর্মীদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে আমার কোন হাত নেই। আমার কোন কর্মীও এই ঘটনার সাথে জড়িত নেই।

এ বিষয়ে চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায় বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ মাঠে কাজ করছে। সুলতানাবাদ ইউনিয়নে ঘটনাটি ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। তবে আমাদের ধারণা বিষয়টি পারিবারিক অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটতে পারে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital