বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এখলাছপুর প্রাথমিক কমিটির প্রথম সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ২:২৪ পিএম
এখলাছপুর প্রাথমিক কমিটির প্রথম সভা
মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার এখলাছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন কমিটির সভাপতি এস এম আল আমিন বাবু, সহ-সভাপতি আবু নাছের মেম্বার, উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আমান উল্লাহ, কমিটির অন্যান্য সসদস্যবৃন্দ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
কমিটির সবাই বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে মতামত প্রকাশ করেন। বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং কমিটির নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের সকল শিক্ষকদের জন্য একটি নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি প্রধান শিক্ষকের সাথে তুলে দেন। এবং আগামিতে স্কুলের মান উন্নয়ন বাচ্চাদের লেখা পড়ার বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন সভাপতি আল আমিন বাবু।
স্কুলের প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন ধন্যবাদ জানাই সভাপতিকে ও কমিটির সকল সদস্যদেরকে বিদ্যালয়ের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে সহযোগিতা প্রদান করার জন্য।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।