বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করছেন চাঁদপুর সদর সার্কেল ইয়া‌ছির আরাফাত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ২:৪৮ পিএম
আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করছেন চাঁদপুর সদর সার্কেল ইয়া‌ছির আরাফাত
সাইদ হোসেন অপু চৌধুরী: চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়া‌ছির আরাফাত একটি সাহসী ও সম্মুখযোদ্ধা সৈনিকের নাম। ভালোবাসায় কেড়ে নিয়েছেন চাঁদপুরবাসীর মন। যার আন্তরিকতা, দক্ষ ও সাহসিকতায় উজ্জল হচ্ছে পুলিশ বাহিনীর ভাবমূর্তি।
কথায় কাজের বলিষ্টতায় মানুষের মধ্যে আজীবন স্মরনীয় হয়ে থাকবেন তিনি, তৃপ্তির গর্বিত আওয়াজ তাকে নিয়ে অনেকের মাঝে। সেবার এক অনন্য অইকন হয়ে দাড়িয়েছেন তিনি।
কর্মক্ষেত্রে যোগদানের পর জয় করে নিয়েছেন মানুষের মন। ১৩ ডিসেম্বর অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুর সদর সার্কেলের দায়িত্ব নেন পুলিশের এই মানবিক কর্মকর্তা। তিনি যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করছেন।
ইয়া‌ছির আরাফাত এর জন্ম ঝিনাইদহ জেলা সদরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শিক্ষা জীবন শেষে করে ৩৪তম বিসিএস উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৬ সালের জুনে  সিএম‌পিতে যোগদানের পর শুরু হয় তার কর্মজীবন। সিএম‌পিতে স্টাফ অ‌ফিসারসহ চট্রগ্রাম গোয়েন্দা বিভাগেও কর্মরত ছিলেল। গোয়েন্দা বিভাগে কর্মরত থাকা অবস্থায় অ‌বৈধ অস্ত্র কারখানা থেকে অস্ত্র উদ্ধারসহ ‌বেশ কয়েক‌টি বড় অ‌ভিযান সফল ভাবে প‌রিচালনা করেন।
পরবর্তীতে তি‌নি ২০২১ সালের জুন মাসে চাঁদপুরের মতলব সার্কেল হিসেবে সুনামের স‌হিত দা‌য়িত্ব পালন করেন।
স্থানীয়রা জানান, তিনি সাধারণ মানুষের কথা মন দিয়ে শোনে। ফলে থানায় দালাল ও ঘুষের দৌরাত্ম্য নেই।
চাঁদপুরে যোগদানের পর কোনো টাকা-পয়সা লেনদেন ছাড়াই মানুষ নিরন্তর সেবা পাচ্ছেন। বদলে গেছে থানা পুলিশের চিত্র। পাল্টে গেছে সেবার ধরন। বদলে গেছে পুলিশের আচরণ।
এলাকায় মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস নির্মূলসহ নানা কাজে পুলিশ ব্যাপক প্রশংসিত হচ্ছে।
ইয়া‌ছির আরাফাত জানান, চাঁদপুর সদরে অবৈধ অস্ত্র,  মাদক ও  কিশোর গ্যাং  এর বিষয়ে জিরোটলারেন্স নীতি গ্রহন করা হবে। এসকল অবৈধ কারবারের ব্যাপারে তার নজরদারী বেশি থাকবে। বিট পুলিশিং এর মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সম্পত্তি সংক্রান্ত সহ জনশৃঙ্খলা মূলক সব ধরনের অপরাধ দমনের মাধ্যমে চাঁদপুর পৌরসভা তথা চাঁদপুর থানাকে একটি অপরাধ মুক্ত বাসস্থান হিসেবে গড়ে তোলা।
তিনি আরও বলেন, একজন মানুষের মধ্যে মানবিক গুন থাকাও জরুরি। সাধারণ মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে মাদক, জঙ্গি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে এগিয়ে যাব। সবার সহযোগিতা, ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার শক্তি। আপনারা পুলিশকে নিজের বন্ধু ভাবুন, পুলিশও জনগণের বন্ধু হয়ে কাজ করবে। মনে রাখবেন পুলিশ শুধু জনগণের বন্ধুই না সেবক। সততা, নিষ্ঠা, পরিশ্রমই সাফল্যের পথ দেখায়। পুলিশ সব সময়ই জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। এজন্য চাঁদপুরবাসীসহ সর্বমহলের সহযোগিতা প্রত্যাশা করছি।
উল্লেখ্য: ইয়া‌ছির আরাফাত সদা হাস্যোজ্জল দক্ষতাসম্পন্ন চৌকশ একজন সরকারি কর্মকর্তা, তিনি দক্ষতা দিয়ে কর্মকাণ্ডকে যেমনি সচল রেখেছেন তেমনি আন্তরিকতা দিয়ে সহকর্মীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। তিনি একজন দূরদৃষ্টিসম্পন্ন ও বিচক্ষণ সরকারি কর্মকতা। কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের কারণে তিনি সকলের নিকট প্রশংসনীয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital