বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুজিত রায় নন্দীকে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের ফুলেল শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ২:৫৪ পিএম
সুজিত রায় নন্দীকে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের ফুলেল শুভেচ্ছা
সাইদ হোসেন অপু চৌধুরী: চাঁদপুর সদর এবং হাইমচরের মাটি ও মানুষের নেতা, সুজিত রায় নন্দী বাংলাদেশ আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক
 নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দ।
২৭ জানুয়ারি শুক্রবার দুপুরে সুজিত রায় নন্দীর চাঁদপুরস্থ বাসভবনে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান ও সিনিয়র সদস্য ইকবাল হোসেন পাটওয়ারীর নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন পাটওয়ারী, সাংস্কৃতিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমরেশ দত্ত জয়, প্রচার সম্পাদক শ্যামল সরকার, মহিলা বিষয়ক সম্পাদক সাবিত্রী ঘোষ, ক্রীড়া সম্পাদক শেখ শরিফ আহমেদ, সদস্য মোঃ জাবেদ হোসেন, সাধারণ সদস্য মোঃ হোসেন গাজী, মোঃ আরিফুল ইসলাম, দেওয়ান মোহাম্মদ ইসহাক, দ্বীন মোহাম্মদ দিলরাজসহ অন্যান্যরা।
এসময় সুজিত রায় নন্দী বলেন, আমাকে জেলা সাংবাদিক ক্লাবের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানোয় আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সবসময়ই সাংবাদিকদের যেকোন প্রয়োজনে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমি আমার নিজের পক্ষ থেকে এই নবগঠিত জেলা সাংবাদিক ক্লাবের উত্তোরত্তর সফলতা কামনা করছি।
পরে সুজিত রায় নন্দীকে সাথে নিয়ে সবাই মধ্যাহ্নভোজে অংশ নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।