মো. মাসুদ রানা : শাহরাস্তিতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে ২টি জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪-জানুয়ারি) বিকেলে শাহরাস্তি উপজেলা প্রশাসন, এলজিইডি,শিক্ষা প্রকৌশলের তত্ত্বাবধানে পঞ্চগ্রাম আজিজুর রহমান উবি এবং মাদ্রাসাতুন সিরাতুন নববী খামপাড় দাখিল মাদ্রাসার আয়োজনে দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
উপজেলার রায়শ্রী উওর ইউপির মাদ্রাসাতুন সিরাতুন নববী খামপাড় দাখিল মাদ্রাসার এবং বিকেল ৪ টায় পৌর শহরের ৪নং ওয়ার্ডের পঞ্চগ্রাম আজিজুর রহমান উবির চারতলা ভীত বিশিষ্ট চারতলা একতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়। ওইদিন বিকেলে পঞ্চগ্রাম আজিজুর রহমান উবির ক্রিড়া শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দে এবং রায়শ্রী উওর ইউপির আলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নিজামের পৃথক দুটি অনুষ্ঠানে সঞ্চালনার একটিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশীদ ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে এ সকল অবকাঠামো প্রকল্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারে ভূষিত, মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। তিনি জনসভা গুলোতে বক্তব্য বলেন, সমগ্র বাংলাদেশের মধ্যে হাজীগঞ্জ শাহরাস্তি সংসদীয় আসন ব্যাপক উন্নয়ন হয়েছে। যেটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বে। এই উন্নয়ন ধারা অব্যাহত থাকলে আগামী ৪১ সালে স্মার্ট উন্নত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ পাবে আগামী প্রজন্ম।
হাজীগঞ্জ শাহরাস্তির যত মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে এটির বেশিরভাগেই তিনি সম্প্রদান করেন । যার মধ্যে হাজীগঞ্জে শাহরাস্তির ডাকাতিয়া নদীর উপর ৯টি ব্রিজ, ৭শ’ ব্রিজ কালভার্ট,৬ থেকে ৭শ’স্কুল কলেজ মাদ্রাসা ভবন,প্রথম শ্রেণীর পৌরসভা,ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ সহ উন্নয়ন ফিরিস্তি তুলে ধরেন তিনি। ৪১ সালের ধনি এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ পরিনত হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন ভৌত অবকাঠামো দিয়ে শিক্ষিত হওয়া যায় না,শিক্ষিত হতে হলে এ সুবিধাকে কাজে লাগিয়ে লেখাপড়া করে মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। এছাড়া তিনি নিজ গ্রাম নাওড়া মহল্লায় যেন কোন শিক্ষার্থীর অর্থ কষ্টে শিক্ষা জীবন নষ্ট না হয় সেজন্য সংশ্লিষ্টদের একটি ফান্ড গঠনের প্রস্তাব করেন।তিনি শিক্ষার্থীদের পাঠ গ্রহণ কার্যক্রমকে আনন্দঘন করতে, বিদ্যালয় এর মাঠ আঙ্গিনায় খেলাধুলার সুযোগ বৃদ্ধির আহ্বান জানান। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে মসনদে পাঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।এছাড়া ২টি প্রকল্পের আলোচনা সভার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য সম্পন্ন করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, পৌর আ’লীগের সভাপতি আহসান মঞ্জরুল ইসলাম জুয়েল,সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী , উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু, কাউন্সিলর সাহবুদ্দিন, মশিউর রহমান শাহীন, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মশু, পঞ্চগ্রাম আজিজুর রহমান উবির প্রধান শিক্ষক আবুল ফয়েজ টিটু, রায়শ্রী উওর ইউপি আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম মাসুূদ, যুবলীগ নেতা প্রভাংশ বিমল সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
ওই ২টি জনসভায় উপজেলা আওয়ামী লীগ, ইউপি, ওয়ার্ড পর্যায়ের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয় ও মাদ্রাসা ২টির শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সুশীল সমাজের ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।