বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নির্বাচন কমিশনার আনিসুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:০৭ পিএম
চাঁদপুরে নির্বাচন কমিশনার আনিসুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সাইদ হোসেন অপু চৌধুরী: নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ করা সকল দলের দায়িত্ব ও কর্তব্য। প্রধান দলগুলো মাঠে না থাকলে নির্বাচন সুন্দর হবে না। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করতে যা যা করা দরকার তাই করবে নির্বাচন কমিশন। এরপর কেউ নির্বাচনে না এলে সে বিষয়ে কমিশনের আইনগত বাধ্যবাধকতা নেই।
২৯ জানুয়ারি দুপুরে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা এম সফিউল্ল্যাহর বাসভবনে ব্যক্তিগত উদ্যোগে দুস্থ, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা আসা করছিলাম আগামী জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে এই সিদ্ধান্তে ছিলাম। ২০১৮ সালে আগের কমিশন দেড় লাখ ইভিএম মেশিন ক্রয় করেছিল। এসব মেশিনের অনেকটাই অকেজো বা ব্যবহার অনুপযোগী। তার উপর নির্ভর করে আমরা কতটা ইভিএমে নির্বাচন করবো। তাছাড়া গত ৪ বছরে স্থানীয় সরকারের অধীনে বিভিন্ন নির্বাচন হয়েছে। এজন্য সেগুলো নষ্ট হয়ে গেছে। আমরা এগুলো যাচাই করে দেখছি বা কিউসি করছি, কোয়ালিটি কন্ট্রোল করছি। এটার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। এ জন্য আমরা একটা প্রকল্প দিয়েছি। বৈশ্বিক বা বাংলাদেশের আর্থিক কারণে সেই প্রকল্প স্থগিত আছে। এ জন্য ইভিএম ও ব্যালট ২টির মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সহধর্মিনী সালমা রুপালী, জেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপ‌তি এ এইচ এম আহসান উল্যাহ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুকিত সফিউল্ল্যাহ, রোটাঃ ডাঃ মাসুদ হাসান, বীর মুক্তিযোদ্ধা এম সফিউল্ল্যাহর মেয়ে ও জেলা আওয়ামীলীগের সদস্য কাকন সফিউল্ল্যাহ, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৫’ শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।