সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সরকার ভিক্ষাবৃত্তি দূরীকরনে কাজ করছে: নুরুল ইসলাম নাজিম দেওয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:৫৫ পিএম
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সরকার ভিক্ষাবৃত্তি দূরীকরনে কাজ করছে: নুরুল ইসলাম নাজিম দেওয়ান
গাজী মোঃ মহসিন  : চাঁদপুর সদর উপজেলার কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও জিপিএ-৫ প্রাপ্তসহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান রবিবার (২৯ জানুয়ারী) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উক্ত বিদ্যালয়ের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি তার বক্তবে বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বর্তমান সরকার ভিক্ষাবৃত্তি দূরীকরনে কাজ করেছেন। দেশে এখন ভিক্ষুকের হাহাকার নেই। তোমরা যদিও আজ পুরস্কারের আশায় ভিক্ষুক সেজেছো, কিন্তু পরবর্তীতে এটা মন থেকে মুছে ফেলবা। কারন এটা একটা নিচক কাজ। তোমরা মানসম্মত শিক্ষা অর্জনের জন্য ভালোভাবে পড়ালেখা করবা। এই বিদ্যালয়ে শিক্ষার মান ও ফলাফল অনেক ভালো। প্রতি বছর মেধাবী শিক্ষার্থী বেরিয়ে আসছে। আজ তোমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমাদের মেধার প্রমাণ করে দেখাতে সক্ষম হয়েছো। তিনি আরো বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি শিক্ষার মানোন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিকের পাশাপাশি বিভিন্ন পদ্ধতি ও কারিকুলামের অগ্রগতি নিয়ে কাজ করছেন। তোমরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহ সকলের জন্য দোয়া করবা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংযোগ অধিদপ্তরের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের স্বাগত বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীসহ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, বিশেষ অতিথি মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান ও বিদ্যালয়ের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকউল্লাহ পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী। সহকারী শিক্ষকদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হান্নান খান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ শাহাজাহান হাওলাদার সাজু, কো-অপ্ট সদস্য আবুল বাশার রনি, সদস্য মানিক সরদার, কাউচার মিজি, মহিলা সদস্য শাহানা আক্তারসহ অভিভাবকবৃন্দ।
বক্তব্য শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মামনা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।