বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাবুরহাট মোহনা এন্টারপ্রাইজের সৌজন্যে এম এম নুরুল হক উবিয়ের পূণর্মিলনী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৫:০১ পিএম
বাবুরহাট মোহনা এন্টারপ্রাইজের সৌজন্যে এম এম নুরুল হক উবিয়ের পূণর্মিলনী
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ও প্রাক্তণ শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠানে বাবুরহাট মোহনা এন্টারপ্রাইজের সৌজন্যে র‍্যাফেল ড্র এর পুরষ্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে।
২৮ জানুয়ারী শনিবার দিনব্যাপী জমকালো এ অনুষ্ঠানে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে উদযাপিত মিলনমেলায় লটারি ক্রয়ের ১০ জন বিজয়ীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। বিজয়ী ১০ জনের মাঝে বিতরণকৃত পুরষ্কারগুলো দেওয়া হয়েছে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজারের মোহনা এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন মাল এর সৌজন্যে।
বিদ্যালয়ের মাঠভর্তি প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে রাত ৮টার দিকে উক্ত লটারির র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এবং বিজয়ী সকলের মাঝে তাদের কাঙ্খিত পুরষ্কার তুলে দেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব। এসময় উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও লেখক উপদেষ্টা জেসমিন মুননি, পূণর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক জামিল আহমেদ, সদস্য সচিব গাজী মোঃ মহসিন, মোহনা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন মালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital