বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এপিআর স্কাউট জাম্বুরীতে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা স্বারক প্রধান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১:২৪ পিএম
এপিআর স্কাউট জাম্বুরীতে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা স্বারক প্রধান

সাইদ হোসেন অপু চৌধুরী: গত ১৯ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত গাজীপুর মৌচাকে বাংলাদেশ স্কাউটস জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে ৩২ তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট ক্যাম্প ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এর আগে (২১ জানুয়ারি উক্ত জাম্বুরী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সারাদেশের ৯১৬টি স্কাউট ইউনিটের প্রায় ৮ সহস্রাধিক স্কাউট, স্কাউটার, কর্মকর্তা, আইএসটি রোভার সদস্য, ইউনিট লিডার, কর্মকর্তা এবং বিভিন্ন দেশ হতে আসা স্কাউটারসহ ১১ হাজার সদস্য এই ক্যাম্পে অংশ নেন।

চাঁদপুর জেলা স্কাউট থেকে ক্যাম্পে অংশগ্রহন করেন ২১ টি ইউনিট। যেখানে অংশগ্রহণ করছে ক্রিয়েটিভ রেসকিউ সাপোর্ট ওপেন স্কাউটস গ্রুপ।

Model Hospital

৩০ জানুয়ারি সোমবার বিকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে সকল অংশগ্রহনকারীদের ক্যাম্পের সনদ ও শুভেচ্ছা স্বারক ক্রেস্ট বিবরন করেন সদর উপজেলায় নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ।

এসময় উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ রেসকিউ সাপোর্ট ওপেন স্কাউটস গ্রুপে ইউনিট লিডার আরিফ হোসাইন অপু, হিমেল তপাদার, মোঃ বাইজিদ হোসাইন খান, তামিম আহমেদ, ক্যাম্প ইউনিট লিডার মোঃ মুছা তপদার, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ ইমন মিজি, মোঃ সিয়াম হোসাইন, মোঃ ফাহিম আহমেদ, মোঃ কাজী জাহিদ হাসান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।