বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৪:৪৭ পিএম
চাঁদপুরে অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর
সাইদ হোসেন অপু চৌধুরী: চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে গরীব, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

৩১ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪ টায় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ১ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

চেক বিতরণ শেষে বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, সরকার সব সময়ই দুস্থ ও অসহায় মানুষের পাশে আছে।  এমন কোন সেক্টর নেই তার সহযোগিতা নেই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে মানুষের পাশে থেকে আমি কাজ করছি।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন, মানুষের পাশে এবং সকল দুর্যোগে কিভাবে থাকতে হব। মানুষ মানুষের জন্য, মানুষের পাশে মানুষ দাঁড়াবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে মানবিক কার্যক্রম চালিয়ে যাব। যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের পাশে কাজ করে যাব।

উল্লেখ্য: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে মুক্তিযোদ্ধা পরিবারের চাঁদপুরের প্রথম শহীদ বলেন্টিয়ার নাতি মুক্তিযোদ্ধা হারুনুর রশিদের ছেলে রফিকুল ইসলাম, ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাদল গাজীকে ৫০ লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital