বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা ॥ গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৫:১৫ পিএম
মতলব উত্তরে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা ॥ গ্রেপ্তার ৩

মনিরুল ইসলাম মনির: মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।

৩১ জানুয়ারী মঙ্গলবার ভোরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. মহিউদ্দিন খান বাদী হয়ে ফৈলাকান্দি গ্রামের মান্নান খান (৬০), ছেলে আল-আমিন (৩৩), আহম্মদ খান (২৬), সোহাগ খান, স্ত্রী সাজেদা বেগম’সহ ৫জন ও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পরে মান্নান খান, তার ছেলে আল-আমিন ও আহম্মদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাদী মো. মহিউদ্দিন বলেন, তাদের সাথে আমাদের অনেক আগে জমি সংক্রান্ত বিরোধ ছিল। গত ৭/৮ মাসে তা সমাধান হয়ে গেছে। এরপর থেকে তারা প্রায়ই হুমকি দিতো। আজকে আমার বাবা ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার সময় একা পেয়ে অনেক মারধর করেছে। ডাক-চিৎকার শুনে আমি গিয়ে দেখি আমার বাবাকে তারা লাঠি দিয়ে পিটাচ্ছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই।

Model Hospital

নিহতের স্ত্রী আরোজা বেগম জানান, সকালে তিনি নামাজ পড়ে কোরআন শরীফ তেলোয়াত করছিলেন। চিৎকার শুনে বাড়ির সামনের রাস্তায় গিয়ে দেখেন তার স্বামীকে লাঠি ও ইটপাটকেল দিয়ে মারছে। ঘটনাস্থলেই তার স্বামীকে মেরেছে বলে তার দাবী।

সাদ্দাম, রাবেয়া সহ কযয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মান্নান খান ও তার তিন ছেলেরা আবদুস শুক্কুর খানকে গুরুত্বর মারপিট করে। তার ডাকচিৎকার শুনে সবাই দৌড়ে আসে। পরে তাকে হাসপাতালে নিয়ে যায়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে ঘটনার সত্যতা জানা যাবে।

ছবি-০৩

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।