বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্পিকার শিরীন শারমিন সেজে তাক লাগালেন চাঁদপুরের স্কুলছাত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৫:৩১ পিএম
স্পিকার শিরীন শারমিন সেজে তাক লাগালেন চাঁদপুরের স্কুলছাত্রী

নিজস্ব প্রতিনিধ:বাংলাদেশের প্রথম নারী ও পরপর তিনবারের জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে ২০১৩ সালের ৩০ এপ্রিল নবম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। ৪৬ বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ স্পিকাররূপে সাবেক স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হন। এরইমধ্যে রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নিয়েও আছেন আলোচনায়।

স্পিকার শিরীন শারমিন সংগ্রামী ও সাফল্যময় জীবনের প্রতি বিশেষ অনুপ্রেরণা আর ভালোবাসা প্রকাশস্বরূপ স্পিকারের অবয়ব নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী/এসএসপি পরীক্ষার্থী কাজী ইশরাত জামিলা আহনাফ।

৩১ জানুয়ারি মঙ্গলবার সে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ‘যেমন খুশি তেমন সাজো’ ইভেন্টে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেজে সবাইকে তাক লাগিয়ে দেয়।

এসময় তার পরনের শাড়ি ও সাজগোজে স্পিকারের অবয়ব ফুটে উঠে। প্রতিযোগিতার পুরস্কার পর্বের প্রধান অতিথি চাঁদপুর পুলিশ সুপার, বিশেষ অতিথি, স্কুলের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দসহ উপস্থিত সবাই তার এ সাজ দেখে মুগ্ধ হন।

প্রতিযোগিতায় কাজী আহনাফ প্রথম স্থান অর্জন করে অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম থেকে পুরস্কার গ্রহণ করেন।

Model Hospital

প্রসঙ্গত, কাজী ইশরাত জামিলা আহনাফ চাঁদপুর টাইমসের প্রকাশক ও দৈনিক চাঁদপুর সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের কন্যা। সাফল্যময় জীবন গঠনে সে সবার নিকট দোয়া প্রার্থী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital