রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

মেডিফাস্ট মেডিকেল সার্ভিসেস লি. উদ্বোধন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২০ পিএম
মেডিফাস্ট মেডিকেল সার্ভিসেস লি. উদ্বোধন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মতলব উত্তর ব্যুরো: মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারস্থ স্কুল রোডে অবস্থিত সেরাজউদ্দিন প্লাজায় অত্যাধুনিক চিকিৎসা সেবা সম্বলিত মেডিফাস্ট মেডিকেল সার্ভিসেস লি. উদ্বোধন উপলক্ষ্যে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

২ ফেব্রুয়ারী বুধবার দুপুরে ডায়াগষ্টিক সেন্টারের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। ২ ফেব্রুয়ার বিকাল ৩ ঘটিকার সময় উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

সভার সভাপতি মেডিফাস্ট মেডিকেল সার্ভিসেস লি. এর চেয়ারম্যান ডা. মিজানুর রহমান তার বক্তব্যে মেডিফাস্ট মেডিকেল সার্ভিসেস লি. এর সকল কার্যক্রম ও চিকিৎসা সেবা তুলে ধরেন।

তিনি বলেন, সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার। রয়েছে ফার্মাসিস্ট ও মার্কেটিং এক্সপার্টস সমন্বয়ে দক্ষ টিম ম্যানেজমেন্ট। আছে দক্ষ ব্যবস্থাপনা টিম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, অত্যাধুনিক ও সম্পূর্ণ অটোমেটেড হরমোন এনালাইজার রয়েছে। যা মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় আর কোথাও নেই। অটোমেটিক হেমাটলজি এনালাইজার, অটোমেটিক বায়োকেমিকেল এনালাইজার, ডিজিটাল এক্স-রে ফোরডি আল্ট্রাসনোগ্রাফী এবং ইসিজি। এসব সকল সরঞ্জামই অত্যাধুনিক ও মানসম্মত। যা এই প্রত্যন্ত অঞ্চলে আর কোথায় নেই। আমরাই মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা পৌছাতে মেডিফাস্ট মেডিকেল সার্ভিসেস লি. প্রতিষ্ঠা করেছি।

Model Hospital

তিনি আরও বলেন, প্রতিটি টেস্টের জন্য রয়েছে দক্ষ টেকনোলজিষ্ট। প্রতিটি পরীক্ষণ যন্ত্র দ্বারা হাতের কাজ ছাড়াই আধুনিক ও কম্পিউটারাইজড পদ্ধতিতে নির্ভুল রিপোর্ট পাওয়া যাবে এবং দ্রুত সময়ে। প্রতিটি পরীক্ষার জন্য বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা রয়েছে। গরীব ও অসহায় রোগীদের জন্য ছাড়। এছাড়াও মুক্তিযোদ্ধা এবং বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রেও রয়েছে বিশেষ ছাড়। ব্যবসা নয় সেবাই আমাদের মূল লক্ষ্য হিসেবে আমরা এই প্রতিষ্ঠানটি উদ্বোধনের দোরগোড়ায় নিয়ে এসেছি। প্রতিষ্ঠানটি গতিশীল করার লক্ষ্যে সকলের সহযোগীতা চাই।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারন সম্পাদক আরাফাত আল-আমিন, বিমল চন্দ্র দেবনাথ, সাংবাদিক জাকির হোসেন বাদশা, মমিনুল ইসলাম, সফিক রানা, দৌলত হোসেন আবির, তুহিন ফয়েজ, আমিনুল ইসলাম সিপাহী প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, মেডিফাস্ট মেডিকেল সার্ভিসেস লি. এর ম্যানেজিং ডিরেক্টর মো. আজমল খান, এসিসট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর মাহবুব আলম, ডিরেক্টর ফয়সাল হোসেন রোমান, শিমলী আহমেদ নিলা, মো. আলী আশরাফ, অরুনা খাতুন লিনা, নাজমুল হক সরকার, শাহাদাত হোসেন জমাদার, মো. মাসুদ রানা, মো. শাহ আলম, মো. সাইদুল ইসলাম, সোহেল রানা, মো. মানিক মিয়া, মো. হানিফ সরকার, রাবেয়া আক্তার, নার্গিস আক্তার, মো. হেলাল উদ্দিন, মো. সবুজ মিয়া, মো. খবির হোসেন, আল মাহবুবুর রহমান, মেহেদী হাসান, মো. আরিফুল ইসলাম, মো. নাজমুল হক, সোহরাব হোসেন।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।