বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কৃষকের সব ধরনের সুবিধা দিতে এই সরকারের কোন বিকল্প নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৫ পিএম
কৃষকের সব ধরনের সুবিধা দিতে এই সরকারের কোন বিকল্প নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মনিরুল ইসলাম মনির: মতলব উত্তরে এখলাছপুর ইউনিয়নের বোরচরের দুস্থ ও শীতার্তদের মাঝে সাড়ে ৬ হাজার কম্বল বিতরন করা হয়েছে।

১ ফেব্রুয়ারী বুধবার বিকালে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরচর আলী আহমদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত দুস্থ্য ও অসহায়দের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্নার সভাপতিত্বে এবং আলী আজম মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসান, মোহনপুর পর্যটন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক কাজী মিজানুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির আহমেদ মাষ্টার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, চাঁদপুর কোর্টের এপিপি অ্যাড. জসিম উদ্দিন, সমাজসেবক বজলুল রশিদ দেওয়ান, আলী আহম্মদ মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান বকাউল, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিন্নত আলী বেপারী প্রমুখ। পরে তিনি ফরাজীকান্দি মাদ্রাসা আঙ্গিনায় শীতবস্ত্র বিতরন করেন।

Model Hospital

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, কৃষি আমাদের প্রান, এই কৃষিই আমাদের বাঁচিয়ে রেখেছি। কৃষকের সব ধরনের সুবিধা দিতে এই সরকারের কোন বিকল্প নেই।পক্ষান্তরে বিএনপির সময় সারের জন্য ফুলপুরে ১৭ জন কৃষককে প্রান দিতে হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি, হত্যা, গুম, রাহাজানিতে লিপ্ত ছিল। তারা জননেত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছিল। এখন রাষ্ট্র মেরামতের কথা বলছে। যা সম্পূন্নই মিথ্যা ও বানোয়াট বুলি। রাষ্ট্র মেরামত কেবল শেখ হাসিনার পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে নয়। আর বিএনপি রাষ্ট্র নয় নিজেদের দলটাকেই আগে মেরামত করুক।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital