বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনীর কার্যক্রমের সূচনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪৮ পিএম
চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনীর কার্যক্রমের সূচনা
সাইদ হোসেন অপু চৌধুরী: চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তিতে মিলনমেলা উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পূর্নমিলনী অনুষ্ঠানের পথচলা শুরু হয়েছে।

এ উপলক্ষে পহেলা ফেব্রুয়ারি বুধবার সকালে বিদ্যালয়ে মিলনায়তনে শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদেৱ উপস্থিতিতে জাতীয় সংগীতেৱ মাধ্যমে পুনমিলনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র মাসুদ রানার সঞ্চালনায় সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়েৱ সহকারী শিক্ষিকা আমেনা বেগম, প্রাক্তন ছাত্র আরিফুল ইসলাম, আসাদুজ্জামান সোহাগ, সাইদ হোসেন অপু চৌধুরী, সাকিব হাসান, পোল্যান্ড অধিবাসী প্রাক্তন ছাত্রী ইসরাত জাহান, শহীদ জাবেদের ভাতিজা মারনুছ মাহমুদ তন্ময় প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রেহানা আক্তার তৌহিদা, সহকারী শিক্ষক রীনা নন্দী, মোস্তফা কামাল, আমেনা আক্তার, দীপক চন্দ্র দাস, ফাহমিদা ফারজানা, কাজী সুলতানা রাজিয়া, ফয়েজ আহমদ, মোঃ সম্রাট জমাদার, খোরশেদ আলম, আমেনা বেগম, মোবারক হোসেন, মোঃ ইব্রাহীম।

Model Hospital

উল্লেখ্য: পূর্ণমিলনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে কয়েকটি মতবিনিময় সভা, বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল এর সাথে সৌজন্য সাক্ষাত সম্পূর্ণ হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital