বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে খাদ্যবন্ধব কর্মসূচির চেয়ারম্যান ও ডিলারদের সাথে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৮:২২ এম
চাঁদপুরে খাদ্যবন্ধব কর্মসূচির চেয়ারম্যান ও ডিলারদের সাথে মতবিনিময়

চাঁদপুরে খাদ্যবন্ধব কর্মসূচির চেয়ারম্যান ও ডিলারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

সজীব খান : চাঁদপুরে খাদ্যবন্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি চাল বিতরনের বিভিন্ন বিষয় নিয়ে চেয়ারম্যান ও ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এ সময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, হানারচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার ঢ়ারী, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, তরপুচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।
ট্যাগ অফিসার কামরুজ্জামান, খোকন চন্দ্র কর্মকার, দেলোয়ার হোসেন, ওমর ফারুক, সালাউদ্দিন, জসিম উদ্দিন, মজিদ তালুকদার, খায়রুল বাশার, ফারুক আহমেদ, দুলাল চন্দ্র দাস,শাহ আলম, মনোয়ার হোসেন, জাকির হোসেন, আঃ গনি, চন্দ্রনাথ দাস, বক্তচন্দ্র দাস।
ডিলার শাহ আলম মিয়া, কাদির গাজী, আনোয়ার, বিল্লাল, বাশ, ইব্রাহীম হোসেন, রাজ্জাক, নজরুল ইসলাম, সুমন পাটওয়ারী, শাহজান হাওলাদার,আরিফুল ইসলাম, নূরে আলম খান, জহিরুল ইসলাম প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital