বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্মার্ট পাঠাগার গড়ে তুলতে হবে: আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৪ পিএম
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্মার্ট পাঠাগার গড়ে তুলতে হবে: আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী
“আলোকিত হই, পথ দেখাই” এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে ২০১৪ সাল থেকে পাঠকদের বিনামূল্যে বই পড়ার সুযোগ করে দিচ্ছে অগ্নিবীণা পাঠাগার। পাঠকদের দেশি-বিদেশি ও গুনি লেখকদের আরো বেশি পরিমাণ বই পড়ার সুযোগ করে দিতে। অগ্নিবীণা পাঠাগার ফেব্রুয়ারি মাসব্যাপী বই সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছে।
১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় বাবুরহাটস্থ অগ্নিবীণা পাঠাগারের নিজস্ব কার্যালয়ে মাসব্যাপী বই সংগ্রহ এই কর্মসূচি উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, চাঁদপুর এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী।
অগ্নিবীণা পাঠাগার’র সভাপতি সামিউল প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম ঢালীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রান্তিক সংগঠনের সভাপতি কাজী আশরাফুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গড়ার। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্মার্ট পাঠাগার গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মেকে আধুনিক, যুগোপযোগী ও মননশীল হিসেবে গড়ে তোলার জন্য বই পড়ার বিকল্প নেই।
এ সময় তিনি মাসব্যাপী বই সংগ্রহ কর্মসূচির সফলতা কামনা করেন। এবং অগ্নিবীণা পাঠাগার’র উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্নিবীণা পাঠাগার’র সহ সভাপতি আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক নাদিয়া সুলতানা নদী, নারী সম্পাদক নাহিদা সুলতানা খান তমা, সদস্য জিনিয়া জিম, উম্মে হাবিবা মুমু, ফারহানা মিলি, ইয়াসিন সাকিব, ওমর ফারুক শুভ সহ অগ্নিবীণা পাঠাগার’র পাঠকবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।