বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জীবনকে উপভোগ করতে হলে সৎ মানুষ তৈরি হওয়া ছাড়া বিকল্প নেই -জয়নাল আবেদিন মজুমদার সিআইপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৩ পিএম
জীবনকে উপভোগ করতে হলে সৎ মানুষ তৈরি হওয়া ছাড়া বিকল্প নেই -জয়নাল আবেদিন মজুমদার সিআইপি

স্টাফ রিপোর্টার: শুধু ট্যালেন্ট হলে চলবে না। খারাপ হতে গেলেও বিশেষভাবে ট্যালেন্ট হতে হয়। তাই ট্যালেন্ট হতে হলে সৎভাবে ট্যালেন্ট হতে হবে। হাজীগঞ্জের ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজে অত্যাধুনিকমানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের উদ্বোধন ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাজীগঞ্জের কৃতী সন্তান, এবিসি ফুটওয়্যার ইন্ড্রাস্ট্রিজ (রপ্তানী)-এর স্বত্বাধিকারী জয়নাল আবেদিন মজুমদার সিআইপি।

কলেজ গভর্নিংবডির সভাপতি অ্যাডঃ আহসান হাবীবের সভাপ্রধানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিআইপি জয়নাল আবেদিন মজুমদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, শিক্ষা আমার জন্য না, আমি শিক্ষার জন্য, এমনটাই আমাদেরকে মনে প্রাণে ধারণ করতে হবে। মা-বাবা কেনো আমাদেরকে বলবে পড়ো পড়ো, আমরাই তো পড়ার পেছনে ছুটবো। ছাত্রজীবন থেকেই জীবনকে সাজানো শুরু করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। নচেৎ পথভ্রষ্ট হলে জীবন আর ফিরে পাওয়া যাবে না। তিনি বলেন, জীবন একটাই আর সেই জীবনকে উপভোগ করতে হলে সৎ মানুষ তৈরি হওয়া ছাড়া বিকল্প নেই।
কলেজ শিক্ষক এবারত উল্যাহ মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষানুরাগী মোঃ আবদুস সালাম, কলেজ গভর্নিংবডির হিতৈষী সদস্য আশফাকুল আলম চৌধুরী, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হুমায়ুন কবির লিটন, শিক্ষানুরাগী আলহাজ্ব সাইদুল ইসলাম চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোছসা আক্তার। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন।

আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, কলেজের প্রভাষক মাসুদ আলম, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মুন্নী, আমিনুল ইসলাম বাবলু, মাসুদ মোল্লা প্রমুখ। এছাড়া একাদশ শ্রেণীর নবীন ছাত্রদের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়।

অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ স্থানীয় শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজে অত্যাধুনিক মাল্টিমিডিয়া রুমের পুরো সামগ্রীর ব্যয়ভার বহন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়নাল আবেদিন মজুমদার সিআইপি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital