বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে এসডিসি ও ইএএলজি প্রকল্পের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ১১:১০ এম
ফরিদগঞ্জে এসডিসি ও ইএএলজি প্রকল্পের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিসি স্তানীয় করন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি এবং “কার্যকর ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে গনশুনানী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইউএনও শিউলী হরি।

এস এম ইকবাল : চাঁদপুরে ফরিদগঞ্জে টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিসি স্তানীয় করন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি এবং “কার্যকর ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।

১ লা ডিসেম্বর বুধবার সকালে উপজেলার অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সঞ্চালানায় প্রশিক্ষন পরিচালনা করেন, ইএএলজি প্রকল্পের ডিসট্রিক্ট ফ্যাসিলিটেটর নুরউদ্দীন মামুন।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান জিএস তছলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান।

এসময় বক্তারা বলেন, ‘উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব ওয়েব পোর্টাল এবং ফেসবুক হালনাগাদকরণের মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহমানতা ও সহজলভ্যতা নিশ্চিতকরণপূর্বক নাগরিক সেবা বৃদ্ধি এ কর্মসূচির মুখ্য উদ্দেশ্য। একইসাথে ইউনিয়ন ও উপজেলা পরিষদের পরিকল্পনা ও বাৎসরিক বাজেট ওয়েবসাইট এবং ফেসবুকে আপডেট করার মাধ্যমে স্বচ্ছ, কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার গঠন করা এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।’ ‘উপজেলা ও ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টাল ও ফেসবুকের মাধ্যেমে সাধারণ জনগণ সরকারের উন্নয়ন এবং বিভিন্ন তথ্যসমূহ জানতে পারবে এবং এর মাধ্যেমে সংশ্লিষ্ট পরিষদসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে। ওয়েব পোর্টালের মাধ্যমে সকল তথ্য সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করার মাধ্যমে পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে যা ইএএলজি প্রকল্পের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে। ফেসবুকে পরিষদের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে।’

Model Hospital

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা ফারহানা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্লা তপাদার, প্রেসক্লাবের সাধার সম্পাদক আবদুস ছোবহান লিটন প্রমুখ।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতা মূলক আবৃতি পরিচালান করেন চাঁদপুর স্বরলিপি নাট্য দলের প্রতিষ্ঠাতা দৈনিক সুদীপ্ত চাঁদপুর প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু ও শিল্পী মৃনাল কান্তি সরকারসহ একদল শিল্পী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital