বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আন্ত:জেলা গরুচোর চক্রের ৫ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৯:০৪ পিএম
ফরিদগঞ্জে আন্ত:জেলা গরুচোর চক্রের ৫ সদস্য আটক
চাঁদপুরের ফরিদগঞ্জে আন্ত:জেলা গরু চোর চক্রের ৫ সদস্যকে জনতা আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।
বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) দুুপুরে থানা পুলিশ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসে।
এর আগে বুধবার (২৩ অক্টোবর) রাতে গরু চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয় শোল্লা বাজারের নৈশ প্রহরীরা চোর চক্রের সদস্য আল আমিনকে হাতেনাতে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়।
পরে বাজার ব্যবসায়ী কমিটি শোল্লা বাজারের নির্মানাধীন পাবলিক টয়লেটে আল আমিনকে আটকরেখে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকী ৪জনকে সনাক্ত করে এবং তাদের আটক করে একই স্থানে বন্দি করে রাখে। আটককৃত অন্যরা হলো, ফারুক, শফিকুর রহমান, হেলাল উদ্দিন,ফরিদ হোসেন।
এব্যাপারে বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল সবুজ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অব্যাহত ভাবে গরুসহ বিভিন্ন গবাদিপশুসহ চুরির ঘটনা ঘটছিল। বুধবার (২৩ অক্টোবর) রাতে গরু চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয় শোল্লা বাজারের নৈশ প্রহরী মাহবুব ও আ:কাদির চোর চক্রের সদস্য আল আমিনকে হাতেনাতে আটক করে।
পরে আমাদের কমিটিকে জানালে আমরা আল আমিনকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে বাকীদের আটক করে পুলিশের হাতে সোর্পদ করি।
থানা পুলিশের এস আই খোকন দাস জানান, গরু চোর চক্রের সদস্যদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।