বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাগাদীতে উপজেলা সমাজ সেবা অফিসের কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৫ পিএম
বাগাদীতে উপজেলা সমাজ সেবা অফিসের কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত

সজীব খান: চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়নে কমিউনিটি ডায়লগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে বাগাদী ইউনিয়ন পরিষদের সামনে ইউপি চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন গাজীর সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসাসের ফিল্ড সুপারভাইজার রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার শফিকুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী হযরত আলী, ইলিয়াছ গাজী, রিমা বেগম, বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, বাগাদী ইউপি সচিব শহীদ আলম পাটওয়ারী, হিসাব সহকারী নুরুন নবী, মহিলা সদস্য পারুল আক্তার, শাহানারা বেগম, আয়শা বেগম, ওয়ার্ড সদস্য মোঃ রিয়াজ উদ্দিন পাটওয়ারী, মোঃ মুনসুর খান, মোঃ ইউসুফ শেখ, মোঃ জাকির হোসেন খান, মোঃ ইলিয়াছ খান, মোঃ ফহলুর রহমান বেপারী, মোঃ মোশারফ হোসেন, মোঃ দুদু গাজী, মোঃ মনির হোসেন গাজী প্রমুখ।

এ সময় বাগাদী ইউনিয়নের রাজনীতিবিদ, সমাজ সেবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে বক্তরা আলোচনা করেন, সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সমাজসেবা ও ইউনিয়ন পরিষদ একত্রে কাজ করলে দ্রুত সরকারে ভিষন বাস্তবায়ন হবে বলে ব্যাক্তরা আশা ব্যাক্ত করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital