পর্যটন শিল্পের বিকাশে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মো. মিজানুর রহমান
মনিরুল ইসলাম মনির: মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেছেন, সুনীল অর্থনীতির অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে পর্যটন শিল্পের বিকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ ছাড়াও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ণ করছে, তাতে মতলব উত্তর’সহ সারাদেশে পর্যটনের

উন্নয়নে বিশদ পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে। পর্যটন মহাপরিকল্পনা সম্পন্ন হলে সুনীল অর্থনীতিতে পর্যটন নতুুন দিগন্ত উন্মোচন করবে। মতলব উত্তর উপজেলার বদরপুর এলাকায় ব্যাক্তি মালিকানাধীন ‘মেঘনা সরোবর’ এ গিয়ে এর সৌন্দয্য দেখে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আধুনিক বিশ্বে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম হাতিয়ার পর্যটন। বিশ্বে পর্যটন শিল্প একটি অন্যতম প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে সুপরিচিত। পর্যটন শিল্পে বিশ্বের বুকে এক অপার সম্ভাবনার নাম বিউটিফুল বাংলাদেশ। আমাদের দেশের প্রাকৃতিক রূপবৈচিত্র পৃথিবীর অন্য দেশ থেকে অনন্য ও একক বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ায় পর্যটন বিকাশে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ’সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








