রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মরহুম জসিম বেপারী স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৯ পিএম
মরহুম জসিম বেপারী স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক নেতা মরহুম জসিম বেপারীর অকাল মৃত্যুর স্মৃতি স্মরণে মিনি ক্রিকেট টুর্ণামেন্ট সিজন ১ অনুষ্ঠিত হয়।

১৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের পাশে মনতলা চালিয়াপাড়া এলাকায় উক্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। উক্ত মিনি ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজনে তারুন্যের আলো মানবিক সংগঠন ও সার্বিক সহযোগিতা ছিলেন নগদ বাজার।

উক্ত খেলার পুরস্কার বিতরণের সময় অথিতি হিসাবে বক্তব্য রাখেন, নগদ বাজারের প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজসেবক ফয়েজ আহমেদ শিশির, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন সর্দার, সাংবাদিক জহিরুল ইসলাম জয়, বিশিষ্ট ক্রিড়াবীদ কাজী সোহাগ, নগদ বাজারের পরিচালক ইয়াছিন দর্জি, সামাজিক ব্যক্তিত্ব রাসেদ আলম রাসেল, নুরে আলম পাটোয়ারী কিরন, খোরশেদ আলম জমর্দার, জসিম পাটোয়ারী লোকমান হোসেন, প্রবাসী আলী হোসেন মিজি প্রমুখ।

উক্ত খেলায় সার্বিক সহযোগিতা করেন, নগদ বাজার, স্ক্যাইনেট ব্রডব্যান্ড ইন্টারনেট, মেহেদী ডেকেরেটর, জননী টেড্রার্স, শুকরা মেডিকেল হলসহ অন্যান্য প্রতিষ্ঠান।

Model Hospital

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।