শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ গেল ৩ জনের!

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৪ এম
চাঁদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ গেল ৩ জনের!
মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহতের ঘটনা ঘটে।
বুধবার (২২ ফেব্রুয়ারী) ফজর নামাজ পড়া অবস্থায় ঘোষেরহাট মিয়ার বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহামায়া থেকে ৫ জন যাত্রী নিয়ে সিনজিটি চাঁদপুর লঞ্চ ঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় ঘোষেরহাট মসজিদের সামনে একটি ঢাকা মেট্রো-উ ১৪-১৪৯২ নম্বরের একটি পিকআপ চালক সড়কের উপর দাঁড় করিয়ে নামাজ পড়তে গেলে সেই পিকআপকে অতিক্রম করার সাথে সাথে চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব ১৫-৯৮৪৪ নম্বরের কুমিল্লাগামী যাত্রীবাহী বোগদাদ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সিএনজির পেছনের ৩ যাত্রী নিহত হয়েছেন। এবং সামনের দুই যাত্রী ও সিএনজি চালক অক্ষত রয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী বেপারী বাড়ির হারুন বেপারীর ছেলে হাবিবুর রহমান (২৫) ও চাঁদপুর সদর উপজেলার খালিশাঢুলী ওয়াবদা গেইট এলাকার মৃত ইউসুফ আলী হওলাদারের ছেলে নেছার আহমদ হাওলাদার (২৫)। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আরেকজনের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ৪ ভাই বোনের মধ্যে নিহত হাবিবুর রহমান গত দুই মাস আগে দুবাই থেকে দেশে এসেছে। নতুন আরেকটি দেশে যাওয়ার জন্য মেডিকেল রিপোর্ট আনতে এদিন সকালে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এ দূর্ঘটনার শিকার হন, ৯ ভাই বোনের মধ্যে নিহত নেছার আহমেদ হাওলাদার এক মেয়ে সন্তানের জনক। তিনি সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর এলাকার শশুর বাড়ি থেকে ফজরের আগেই বের হয়ে চাঁদপুরে তার মাছের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে এ ঘটনা ঘটে এবং নিহত আরেকজনের মধ্যে মতলবের বর্দী আড়ং বিষ্ণপুর এলাকার মৃত বশির প্রধানীয়ার ছেলে মাহাবুব প্রধানীয়া (৫০) সদরের মহামায়া এলাকায় ভাড়া বাড়ি থেকে চাঁদপুরের একটি হোটেলে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে দূর্ঘটনায় নিহত হন। তিনি এক ছেলে সন্তানের জনক।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মফিজুল ইসলাম বলেন, নিহতদের লাশ সনাক্ত করে লাশ ও দূর্ঘটনার শিকার যানবাহনগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital