রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে অপরাধ মুক্ত সমাজ গঠন জরুরী : মুহম্মদ শফিকুর রহমান এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০৬ পিএম
আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে অপরাধ মুক্ত সমাজ গঠন জরুরী : মুহম্মদ শফিকুর রহমান এমপি
এস. এম ইকবাল : মাদক আমাদের দেশের একটি বড় সামাজিক ব্যাধি। এর থেকে যুব ও তরুণ সমাজকে মুক্ত রাখতেই হবে। কারণ আজকের তরুণ ও যুব সমাজই আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তাই তাদেরকে দেশের কাজে লাগাতে হলে তাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে। এর একটি বড় উপায় হলে নিয়মিত খেলাধূলা ও বিনোদন। অবসর কালিণ সময়ে তাদেরকে এখানে ব্যস্ত রাখতে পারলে তাদের যেমন শারিরিক ও মানসিক বিকাশ ঘটবে, তেমনি দেশ ও সমাজ উপকৃত হবে। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে অপরাধ মুক্ত সমাজ গঠন জরুরী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দর্শনকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
২১ শে ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের টোরা মুন্সীরহাটে খাজে আহমেদ মজুমদার মিনি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-১) ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান উক্ত কথা বলেন।
মুন্সীরহাট জি এন্ড আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভায় আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, ওসি আ: মান্নান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাছ পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, মাহমুদুল হাসান, আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরষ্কার ও ট্রফি তলে দেন।
এছাড়া মুন্সীরহাট জি এন্ড আলী উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সম্মননা প্রদান করা হয়। এর আগে ফাইনাল খেলায় গোবিন্দপুর দক্ষিণ একাদশকে পরাজিত করে কাইতারা একাদশ চ্যাম্পিয়ন হয়।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।