রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপে বিপি দিবস উদযাপিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৬ পিএম
শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপে বিপি দিবস উদযাপিত
চাঁদপুর প্রতিনিধি : স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি) ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন।
এলক্ষে ২২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী স্কাউটিং এর প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল এর ১৬৬তম জন্মদিন বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে উদযাপিত হয়। দিবসটি বিশ্বে ব্যাডেন পাওয়েল বা বিপি ডে নামে খ্যাত।
দিবসটি উপলক্ষে শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে গতকাল ২২ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪ স্কাউট অফিস প্রাঙ্গনে আলোচনা সভা, কেক কাটা স্কাউটস এবং রোভার স্কাউটসদের অংশগ্রহণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক আখতারুজ্জামান খোকা সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্কাউট কমিশনার মোঃ শামছুল আমিন, জেলা স্কাউট সহকারী পরিচালক ফিরোজ আহমেদ, চাঁদপুর জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা কাব লিডার তাহমিনা আক্তার, শহীদ জাবেদ মুক্ত গার্ল- স্কাউট গ্রুপের ইউনিট লিডার আলম-আরা সাফী, লিডার মোঃ সাইফুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সহ-সম্পাদক নাসির উল্লা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মারনুছ মাহমুদ (তন্ময়), (সার্বিক সহযোগিতায় ছিলেন) খোরশেদ আলম খান সাংগঠনিক সম্পাদক ফারহান তাওসীফ, সোহেল রানা, প্রচার সম্পাদক ও সহকারী ইউনিট লিডার মোঃ মুছা তপদার, দপ্তর সম্পাদক ও রোভার জাবির হোসেন রাফি।
এ সময় আরো উপস্থিত ছিলেন এসআরএম আরিফুল ইসলাম পলাশ, রোভার ফাইয়াজ আহম্মেদ (তোসিফ) রোভার শামিম সহ আরো উপস্থিত ছিলেন মেঘনাপুর মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ হাসিফ খান, হিলসা সিটি মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ রাহাদ, ক্রিয়েটি রেসকিউ সাপোর্ট ওপেন স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ আরিফ হোসেন অপু, হিমেল তপদার, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের রোভার, দলের পুরাতন সদস্য সহ শতাধিক স্কাউট অংশগ্রহণ করেন।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।