বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ইচলী রহমানিয়া দরবার শরীফে ৩ দিনব্যাপী বাৎসরিক ওরস

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০০ পিএম
চাঁদপুর ইচলী রহমানিয়া দরবার শরীফে ৩ দিনব্যাপী বাৎসরিক ওরস

স্টাফ রিপোর্টার : প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুর ইচলী রহমানিয়া দরবার শরীফ ৩ দিন ব্যাপী পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি প্রথম দিন অতিবাহিত হয়। শুক্রবার দ্বিতীয় দিন মহান আল্লাহ রাসুলের নাম নিয়ে কোরান তেলয়াত এর মাধ্যেমে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । পর দিন শনিবার রহমানিয় দরবার শরীফের বিতরে বাদ এশার পর মিলাদ মাহিফল এবং সারারাত সামা মাহফিল ভোর ৪টায় মোনাজাত শেষ হয়। তবে অনুষ্ঠান আয়োজন ও সার্বিক দায়িত্বে ছিলেন রহমানিয়া দরবার শরীফের ভক্তবৃন্দরা। উক্ত অনুষ্ঠানে

প্রধান মেহমান হিসাবে ওয়াজ করেন রেজবী দরবার শরীফের ভক্ত আন্তর্জাতিক বক্তা হযরত মাওলানা মোঃ হাবিবুর রহমান রেজবী,সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহবায়ক বাংলাদেশ তরীকত ফেডারেশন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মিজানুর রহমান চিশতী চাঁদপুরী,

এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ আবু পাটওয়ারী, উপস্থিত ছিলেন রহমানিয়া দরবার শরীফের ভক্ত চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মাহফুজুর রহমান টুটুল, মুশু বাবার জামায়তা মোঃ রিপন পাটয়ারী,ভক্ত আঃ হান্নান, জামাতা মোঃ হাসান পাটওয়ারী, উক্ত অনুষ্ঠানে আরো ওয়াজ করেন হযরত মাওলানা ইয়াছিন নুরী,হযরত মাওলানা বোরহান উদ্দিন জালালী, হযরত মাওলানা আমির হামজা,কারী রবিউল ইসলাম,কাঢ়ী জামাল পাটওয়ারী,মোঃ লোকমান খান।

Model Hospital

এ সময় আরো উপস্থিত ছিলেন মইনীয়া খলিফা আব্দুল হালিম মুন্সি, মইনীয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক মোহাম্মদ এরশাদ খান, ও রহমানিয়া দরবার শরীফের ভক্ত ও বাংলাদেশ তরীকত ফেডারেশন চাঁদপুর জেলার উপদেষ্টা মোঃ মিজানুর রহমান খান, ও হোসেন পাটোয়ারী, মোঃ নুর মোহাম্মদ, মইনীয়া ভক্ত ও বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ এর চাঁদপুর জেলার সাধারন সম্পাদক মোঃ আবুল হাসেম গাজী, সজীব ওয়াজেদ পরিষদ চাঁদপুর জেলা কমিটির সহ সভাপতি মোঃ শাহআলম সরদার বিশ্ব জাকের মঞ্জিল ভক্ত মাওলানা মোঃ তাজুল ইসলাম, মইনীয়া ভক্ত মোঃ বোরহান উদ্দিন, রহমানিয়া দরবার শরীফের ভক্ত হাজিগঞ্জ পিরিজপুরের মোঃ শাহাজান,সাংবাদিক মোঃ মনির হোসেন মান্না, রহমানিয়া দরবার শরীফ ও বিভিন্ন তরীকতের ভক্ত বৃন্দরা উপস্থিত ছিলেন।

তিন দিনের ওয়াজ ও মিলাদ মাহফিল শেষে সবার মাঝে তাবারক বিতরন করা হয়। তবে সারারাত চলে সামা মাফিল ও জিকার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।