বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩২ পিএম
শাহরাস্তিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী
মো. মাসুদ রানা : শাহরাস্তিতে দিনব্যাপী এক প্রাণী সম্পদ প্রদর্শনী প্রদর্শিত হয়েছে।
শনিবার (২৫-ফেব্রুয়ারি) পৌর শহরের মেহের কালিবাড়ি মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতাল
প্রাণিসম্পদ অধিদপ্তর শাহরাস্তির বাস্তবায়নে এবং ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ ও মৎস্য  অধিদপ্তরের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,”স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশে এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ), নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে টেলিকনফারেন্সে মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএ) থেকে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি বক্তব্য বলেন, বাংলাদেশ ইতোমধ্য প্রাণিসম্পদ খাতে প্রায় স্বাবলম্বী হওয়ার পথে। এটি  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও দিকনির্দেশনার জন্য সম্ভব হয়েছে। বর্তমানে উদ্যোক্তারা আধুনিক বিজ্ঞানসম্মত প্রযুক্তি ও কলা কৌশল কাজে লাগিয়ে এ শিল্পে আকাশ চুম্বী সফলতা দেখিয়েছে । যার প্রমান পার্শ্ববর্তী দেশ ভারত এক যুগ পূর্বে গরু রপ্তানি বন্ধ করে দেয়।
বর্তমানে বাংলাদেশে প্রাণিসম্পদ খাতে জড়িতরা নিজেই গোমাংসের যোগান দিয়ে আমিষের ঘাটতি পূরণ করছে।
এছাড়া করোনা কালিন উৎপাদনে পিছিয়ে পড়া দেশীয় খামারিরা সরকার ঘোষিত প্রণোদনার অর্থ কাজে লাগিয়ে ইতোমধ্যে দেশীয় চাহিদা মিটিয়ে, নিজে স্বাবলম্বী হওয়ার পথে। পরিশেষে তিনি আয়োজক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য সমাপ্তি করেন।
এতে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মাকসুদুর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, সাবেক উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা:  দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ দাস (এসপিপিও), শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা  কাজী হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়া অত্র অফিসের কর্মকর্তা-কর্মচারী গণমাধ্যম কর্মী উদ্যোক্তা খামারি অংশগ্রহণকারী আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত প্রদর্শনীতে  বিভিন্ন ক্যাটাগরিতে ৩৬ স্টল প্রদর্শিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ৪ ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে সনদ ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়। গবাদি পশু ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মহিষ খামারি রবিউল ইসলাম, হলস্টেইন-ফ্রিজিয়ান গরু প্রদর্শন করে দ্বিতীয় হন ইমান হোসেন, তোতা পুরি ছাগল প্রদর্শন করে তৃতীয় হন প্রদীপ চক্রবর্তী, পোল্ট্রি খাদ্য প্রযুক্তি ক্যাটাগরিতে প্রথম হন মোঃ দেলোয়ার হোসেন, পাখি প্রদর্শন করে ফেন্সি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবুল হোসেন দ্বিতীয়হন, নাজির ট্রেডার্সের স্বত্বাধিকারী হাফিজ আহমেদ তৃতীয় হন, প্রাণিসম্পদ প্রযুক্তি  ক্যাটাগরিতে প্রথম হন মেহের কালীবাড়ী বাজারের নিউ মিষ্টি মুখের স্বত্বাধিকারী বাবু নারায়ন, মডেল পাম্পপ্রদর্শন করে দ্বিতীয় হন শারমিন আক্তার, পপুলার ফার্মার মানজারুল ইসলাম তৃতীয় হন, স্পেশাল ক্যাটাগরিতে নুসরাত পাখি হাউজের স্বত্বাধিকারী মোতাহার হোসেন পুরস্কৃত হন।
এছাড়া অংশগ্রহণকারীদের উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর হতে সনদ প্রদান করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।