বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৫ম উপজেলা স্কাউট সমাবেশ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৩:৩০ পিএম
শাহরাস্তিতে ৫ম উপজেলা স্কাউট সমাবেশ উদ্বোধন
মো.মাসুদ  রানা : শাহরাস্তিতে পাঁচদিন ব্যাপি ৫ম উপজেলা স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
“স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১-মার্চ) বিকেলে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উবি’র ভেন্যুতে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (অ:দা:) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরাস্তি উপজেলা সভাপতি-বাংলাদেশ স্কাউটস, মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে  ভার্চুয়াল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মু‌ক্তিযু‌দ্ধের ১নং সেক্টর কমান্ডার, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারে  ভূষিত, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
এতে শিক্ষক মো. আমজাদ হোসেন, শেখ মজিবুর রহমান, জান্নাতুল ফেরদৌস এয়ীর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও সূচিপাড়া উবি’র পরিচালনা পর্ষদের সভাপতি   খোদেজা আক্তার খানম, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, সাবেক আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, পল্লী বিদ্যুতের ডিজিএম মোবারক হোসেন, সুচিপাড়া ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. আবুল কালাম, বাংলাদেশ স্কাউটের ডিআরসি কুমিল্লা অঞ্চলের আলম আরা শাফি, চাঁদপুর জেলা কমিশনার শামছুল আমিন, জেলা সহকারি কমিশনার জান্নাতুল ফেরদৌস, উপজেলা কমিশনার রুহুল কুদ্দুস ভূঁইয়া, উপজেলা সম্পাদক আক্তার হোসেন, সুচিপাড়া উবির প্রধান শিক্ষক মো. হাবিব উল্লাহ,সাবেক শাহরাস্তি উপজেলা স্কাউট সম্পাদক মোহাম্মদ সৈয়দ আহমদ মোল্লাসহ বিভিন্ন বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী  গণমাধ্যম কর্মী, বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যামে স্কাউট সমাবেশের মূল পর্ব শুরু হয়।
এবারের সমাবেশে ৩৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি  মাদ্রাসাসহ ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।  এতে প্রতিটি ইউনিটে ৮ জন করে ২৮৮জন ও ৪ টি ইউনিটে বালিকা শিক্ষার্থীর অংশগ্রহনে, ৩৬ জন শিক্ষক ইউনিট লিডারসহ সর্বমোট ৩২৪ অংশগ্রহণ করছেন।
উক্ত সমাবেশ ১ মার্চ থেকে আগামী ৫মার্চ তাবু জলসা অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তাগণ স্কাউটিং এর আদর্শে শিক্ষার্থীদের সুশৃংখল জীবন গঠনের উপর গুরুত্ব আরোপ করেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।