সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর ইন্তেকাল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৯:১২ পিএম
সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর ইন্তেকাল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের শোক

এস. এম ইকবাল : ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন সাঈদ পাটওয়ারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি—- রাজিউন। ষ্টোক জনিত কারনে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে তিনি বাবাÑমা, স্ত্রী, ২ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাব পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বর্নাঢ্য কর্মজীবনে তিনি ব্যবসার পাশাপাশি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, চাঁদপুর প্রতিদিন, প্রতিদিনের সংবাদ, নিউজ টুডে ও নিউ সান পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৪ ডিসেম্বর শনিবার সকাল ৯ টায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রথম জানাজা ও তার জন্মস্থান উপজেলার রুপসা দক্ষিন ইউনিয়নের কাউনিয়া পাটওয়ারী বাড়িতে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Model Hospital

নারায়ণপুর বাজারে জননী ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০১ এম
নারায়ণপুর বাজারে জননী ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে জননী ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নারায়ণপুর সাহেব বাজার হাওলাদার প্লাজার দ্বিতীয় তলায় ফিতা কেটে জননী ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন করেন নারায়ণপুর বাজারের ব্যবসায়ী, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টটিভ ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মো. সেলিম হাওলাদার, ডেন্টিষ্ট নয়ন সরকার, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. বিল্লাল মিয়াজী, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টটিভ পরিমল বাবু, স্বপন, মো. রিয়াদ হোসেন, রিপন, ফরিদুল ইসলাম, তরীকুল ইসলাম, জাহাঙ্গীর পাটোয়ারী, নারায়ণপুর বাজারের ব্যবসায়ী মো. কাদের পাটোয়ারী ও মো. নুরুল ইসলামসহ আরোও অনেকে।
জননী ডেন্টাল কেয়ারের ডেন্টিস্ট নয়ন চন্দ্র সরকার নারায়ণপুর বাজারসহ আশেপাশের এলাকার রোগীরা দাঁতের চিকিৎসা নিতে নতুন এই প্রতিষ্ঠান জননী ডেন্টাল কেয়ারে আসার জন্য আহ্বান জানান।